-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মোহলীতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কিংস ইলিভেন পাঞ্জাব। শুরুতে দলকে দারুণ সূচনা এনে দেন লোকেশ রাহুল আর ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে ৬৬ রান তুলেন এ দুই ওপেনার। লোকেশ রাহুল ফিরেন ১৫ বলে ১৮ রান করে।
এবি ডি ভিলিয়ার্সকে সাথে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন বিরাট কোহলি। অর্ধশতক তুলে নেন বিরাট কোহলি। এ জুটি ভাঙেন মোহাম্মদ সামি। ৮ চারে সাজানো ৫৩ বলে ৬৭ রান করে মুরুগান অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান নিয়ন্ত্রণে রাখে কিংস ইলিভেন পাঞ্জাব। তবে বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের বড় জুটির সুবাদে শেষ চার ওভারে হাতে আট উইকেট ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রান প্রয়োজন ছিল ৪৪।
মার্কাস স্টয়নিস আর এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে এগিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যান্ড্রু টাইয়ের ১৮তম ওভারে প্রথম দুই বলে দুই চার মারেন মার্কাস স্টয়নিস। চতুর্থ বলে ছক্কা হাঁকান এবি ডি ভিলিয়ার্স। ঐ ওভারে রান হয় ১৮। মোহাম্মদ সামির করা পরের ওভারে এক চার আর এক ছক্কা মেরে ম্যাচ সহজ করে নেন এবি দি ভিলিয়ার্স। শেষ ওভারে দরকার ছিল ৬। প্রথম দুই বলেই দলের জয় নিশ্চিত করেন মার্কাস স্টয়নিস।
১৬ বলে ২৮ রানের দ্রুতগতির ইনিংস খেলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন মার্কাস স্টয়নিস। তার ইনিংসে ছিল চারটি চার। এবি ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ৫৯ রান করে।
আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বন্দী ছিল পরাজয়ের বৃত্তে। টানা ছয়টি ম্যাচ পরাজিত হয়েছিল তারা। অবশেষে সপ্তম ম্যাচে পেল প্রথম জয়ের দেখা। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। কিংস ইলিভেন পাঞ্জাবের আট ম্যাচ শেষে চারটিতে জয় আর চারটিতে পরাজয়। আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তারা।
সংক্ষিপ্ত স্কোর : কিংস ইলিভেন পাঞ্জাব ১৭৩/৪, ২০ ওভার
গেইল ৯৯*, মন্দ্বীপ ১৮*, রাহুল ১৮
চাহাল ২/৩৩, মঈন ১/১৯, সিরাজ ১/৫৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭৪/২, ১৯.২ ওভার
কোহলি ৬৭, ডি ভিলিয়ার্স ৫৯*, স্টয়নিস ২৮*
অশ্বিন ১/৩০, সামি ১/৪৩