-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুস্তাফিজুর রহমান। ছবিঃ গেটি ইমেজ[/caption]
পায়ের অগ্রভাগের সেই চোটের শিকার হয়ে মুস্তাফিজ থাকতে পারছেন না উইন্ডিজ সফরের শুরুর দিকেও। পুরো ফিট হয়ে মাঠে ফিরতে এই পেসারের লেগে যাবে আরও প্রায় দশ দিন।
পরিবার-পরিজনের সাথে ঈদ পালন করতে মুস্তাফিজ এখন রওয়ানা হবেন সাতক্ষীরার নিজ বাড়ির উদ্দেশে। তবে সবার সাথে এই ঈদ উদযাপনও তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না। তার কারণ একটাই- ভোগান্তির ইনজুরি। জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যেখানে ঈদ শেষে পাড়ি জমাবেন ক্যারিবীয় অঞ্চলে উইন্ডিজ সিরিজে অংশ নেওয়ার অভিপ্রায়ে, মুস্তাফিজ তখন পড়ে থাকবেন দেশেই, পুনর্বাসন কার্যক্রমে।
তবে ঈদের সময়টায় কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, তাকে বলে দেওয়া হয়েছে সব। বিসিবির চিকিৎসকদের পরামর্শ মেনেই কাটবে কাটার মাস্টারের ঈদ।
মুস্তাফিজ বলেন, ‘ঈদের জন্যও কয়েকদিনের প্রোগ্রাম দেওয়া হয়েছে আমাকে। যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেটি মেনে চলার চেষ্টা করছি। ঈদের পর আবার পরীক্ষা করে দেখবে।’
ঈদের কারণে অনেকদিন পর বাড়িতে যাচ্ছেন মুস্তাফিজ। তাতে ভালো লাগাটাই স্বাভাবিক। তবে একটু আক্ষেপও আছে, সেটি দলের সাথে উইন্ডিজ সফরে যেতে না পারার। মুস্তাফিজ বলেন, ‘বাড়িতে অনেক দিন পর যাচ্ছি, ঈদে বাড়ি গেলে ভালো লাগবে। বাবা-মা ও পরিবারের সবাই থাকবে। টেস্ট দলে থাকতে পারলেও ভালো লাগবে। এখন যেমন শুধু পরিবার নিয়ে থাকা লাগবে, দলের সঙ্গে থাকলে দুই দিক থেকেই ভালো লাগতো।'
তবে যত দিন যাচ্ছে, মুস্তাফিজ ইনজুরি থেকে ততই সেরে উঠছেন; জানালেন নিজেই, ‘এখন অনেক ভালো অবস্থা। প্রায় তিন সপ্তাহ হয়ে গেছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছি। প্রতিদিনের রুটিন মেনে চলার চেষ্টা করছি। কী করব বলেন। কেউ তো ইচ্ছে করে চোটে পড়ে না। চেষ্টা তো করি সব সময়ই। হলে তো কিছু করার নেই।'