-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিতে বাংলাদেশ প্রমিলা দল [/caption]
কুয়ালালামপুরে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ প্রমিলা দলের অধিনায়ক সালমা খাতুন। ৪ ওভারে ২২ রান তুলে ভালোই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। ৫ম ওভারে বোলিংয়ে এসে আঘাত হানেন নাহিদা আক্তার। ১৯ বলে ১৩ রান করা নাহিদা খানকে আউট করে ওপেনিং জুটি ভাঙ্গেন তিনি। একই ওভারের ৪র্থ বলে আরেক ওপেনার মুনিবাকেও ফেরান নাহিদা আক্তার। এক ওভারে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে পাকিস্তান।
তৃতীয় উইকেট জুটিতে ২৮ রান তুলে সেই ধাক্কা সামাল দেবার চেষ্টা করেন অধিনায়ক বিসমাহ মারুফ ও জেরিয়া খান। তবে রানের গতি অনেক নেমে যায়। দলীয় ৫০ রানের মাথায় বিসমাহ মারুফের বিদায়ের পর পাকিস্তান ইনিংসে বড় ধস নামে। ৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে এরপর আর উইকেট যায় নি। সানা মির ও নিদা দার মিলে যোগ করেন ৩৮ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন সানা মির। এদিকে বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার দুইটি, রুমানা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন একটি করে উইকেট নেন।
৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে আয়েশা রহমানকে হারায় বাংলাদেশ। ২৫ রানের মাথায় বিদায় নেন ফারজানা হক। তবে আরেক ওপেনার শামিমা সুলতানা দলকে টেনে নিয়ে যান। তৃতীয় উইকেটে নিগার সুলতানার সাথে ৩৬ রানের জুটি গড়ে দলকে মজবুত অবস্থানে দিয়ে আউট হোন শামিমা। ৩৩ বলে ৩ চারে ৩১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শামিমার আউটের পর নিগারের সাথে যোগ দেন ফাহিমা। চতুর্থ উইকেটে ৩৫ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ক্রিকেটার। ১৩ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। নিগার ৩৫ বলে ৩ চারে ৩১ রান ও ১৯ বলে ১ চারে ২৩ রান করেন ফাহিমা খাতুন।
[caption id="attachment_49343" align="aligncenter" width="472"]
ম্যাচসেরার পুরস্কার হাতে ফাহিমা খাতুন[/caption]
বল হাতে এক উইকেট ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৩ রান করে ম্যাচ সেরা হয়েছেন ফাহিমা।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ