-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ধারাবাহিক খেলতে থাকা মোহাম্মদ রিজওয়ান পান গোল্ডেন ডাক, উইকেট পান জর্জ লিন্ড। ১০ রানের মাথায় শারজিল খানকেও সাজঘরের পথ দেখান তিনি। তৃতীয় উইকেটে ইনিংস মেরামতের কাজ করেন মোহাম্মদ হাফিজ ও বাবর আজম। ২৩ বলে ৩২ রান করা হাফিজ লিন্ডের তৃতীয় শিকারে পরিণত হন।
তারপরে আর কোনো ব্যাটসম্যান বাবরকে সঙ্গ দিতে পারেননি। ৫০ বল ৫০ রান করেন বাবর। নির্ধারিত ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি পায় পাকিস্তান। লিন্ড ও লিজাড উইলিয়ামস ৩টি করে উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। ইয়ানেমান মালান (১৫) ও ভিয়ান লাবের (১২) উইকেট হারালেও তাদের রানের গতি কমেনি। ৩০ বলে ৫৪ রান করে দলকে জয়ের পথে রাখেন ওপেনার এইডেন মারক্রাম। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।
প্রোটিয়া অধিনায়ক হেনরিখ ক্লাসেন করেন ২১ বলে ৩৬ রান। বোলিংয়ে বাজিমাত করা লিন্ড দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিতেই মাঠ ছাড়েন। মাত্র ১৪ ওভারেই ১৪১ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। উইকেট হারায় ৪টি। লিন্ড অপরাজিত থাকেন ১০ বলে ২০ রান করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিন্ড।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১৪০/৯ (২০ ওভার)
বাবর ৫০, হাফিজ ৩২;
লিন্ড ৩/২৩, উইলিয়ামস ৩/৩৫;
দক্ষিণ আফ্রিকা১৪১/৪ (১৪ ওভার)
মারক্রাম ৫৪, ক্লাসেন ৩৫, লিন্ড ২০*;
উসমান কাদির ২/২৬;
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী। 