-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শচীন বলেছেন, ম্যাচ বয়কটের নামে খামোখা পাকিস্তানকে বিশ্বকাপে মূল্যবান দুই পয়েন্ট বিলিয়ে দেওয়ার কোনো মানে নেই। কিন্তু এই বক্তব্যেরও জবাব দিয়েছেন সৌরভ।
সৌরভ বলেছেন পাকিস্তানের বিপক্ষে দুই পয়েন্ট পাওয়ার চেয়ে বিশ্বকাপ জেতা বেশি গুরুত্বপূর্ণ, প্রিয় বন্ধু ও এককালের সতীর্থ শচীনকে কথাটা মনে করিয়ে দিয়েছেন সৌরভ। তিনি বলেন,
‘শচীন হয়তো পাকিস্তানের বিপক্ষে দুই পয়েন্ট চায়। কিন্তু আমি চাই বিশ্বকাপ।’ পাকিস্তানের সঙ্গে দুই পয়েন্ট না পেলেও শিরোপা জিততে সমস্যা হওয়ার কথা না ভারতের, যদি তারা বাকি ম্যাচগুলো জেতে, ‘এবারের বিশ্বকাপে খেলা হবে রাউন্ড রবিন ফরম্যাটে। অর্থাৎ সব দলের বিরুদ্ধে সব দল খেলবে। তাই পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ না খেলেও সেমিফাইনালে পৌঁছে যেতে পারে ভারত।’
তবে সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হলে তখন ভারত কী করবে, সে বিষয়ে কিছুই বলেননি সৌরভ।
তবে বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান, তাই সে কথা মাথায় রেখে দুই দিন আগে শচীন জানিয়েছিলেন, খামোখা ম্যাচ বয়কট করে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই অনন্য রেকর্ডটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। এক্ষেত্রে পাকিস্তানকে জিতিয়ে দেয়া হবে এমনটাই মনে করেন শচীন ।
যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআই সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছে। তাই নিজেরা মতামত প্রকাশ করলেও সাবেক সকল ক্রিকেটারই জানিয়েছেন যে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার ও বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।