-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অ্যাডিলেডে অনায়াস জয় পেলেও মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ঘাম ঝরছে অস্ট্রেলিয়ার। ম্যাচ বাঁচাতে স্বাগতিক দল যখন মরিয়া, তখন উইকেটরক্ষক পান্টকে স্লেজিং করে আলোচনার কেন্দ্রস্থলে ওয়েড।
সোমবার (২৮ ডিসেম্বর) ব্যাটিং করার সময় মাইক্রোফোনে ধরা পড়ে ওয়েডের স্লেজিং। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে বল করছিলেন জাসপ্রিত বুমরাহ। বুমরাহর একটি ডেলিভারি পুশ করে লেগের দিকে খেলেন ওয়েড। তখনই পান্ট ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে হাসতে থাকেন।
ওয়েডের বোধহয় এই রসিকতা পছন্দ হয়নি। পান্টকে স্লেজিং করতে গিয়ে তিনি খোঁচা দিয়ে বসেন পান্টের ভারি শরীর নিয়ে।
ওয়েড বলেন, ‘তোমার ওজন তো ২৫ কেজি বাড়তি হবে না? তুমি কি ২০, ২৫ নাকি ৩০ কেজি বাড়তি? তুমি কিনা আবার নিজেকে বিগ স্ক্রিনে দেখবে? স্ক্রিনে তোমার নিজেকে দেখলে খুবই হাস্যকর লাগবে।’
দিনের খেলা শেষে ব্রডকাস্টার ফক্স স্পোর্টস ওয়েডকে পান্টের বিষয়ে প্রশ্ন করে। ওয়েডের কণ্ঠ সেখানেও ছিল আগ্রাসী। তিনি বলেন, 'সে সবসময় হাসতেই থাকে। খুব বেশি কিছু বলে না, কিন্তু ক্রমাগত হাসতেই থাকে। আমি জানি না এত মজার কী আছে। আমার ব্যাটিংই বোধহয় তার কাছে মজার।'
এমন মন্তব্যের পর অনেকে অবশ্য ওয়েডের স্পোর্টম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন।