-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শাহরিয়ার নাফীসের মতে, জাতীয় দল হোক বা 'এ' দল- স্কোয়াড নির্বাচিত করা উচিত পারফরমেন্স বিবেচনা করেই। সম্প্রতি নাফীস বলেন, 'আমি তুষার ভাইকে বলছিলাম, টপ অর্ডারে খেললে তার হয়তো জাতীয় দলে ফেরার সুযোগ হয়ে যেত। আমাদের জাতীয় দলের মিডল-অর্ডার তো খুব শক্তিশালী। টপ অর্ডারে যেহেতু কিছুটা সমস্যা আছে, এটি আমার জন্য লাইফলাইন হতে পারে। ‘এ’ দলের সর্বশেষ সিরিজের সময় নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছিলেন বেশি। আমি মনে করি, তরুণ বা অভিজ্ঞ না, পারফরম্যান্সই হওয়া উচিত দলে ডাক পাওয়ার একমাত্র মানদণ্ড।'
ঘরোয়া লঙ্গার ভার্শনে নিয়মিত ভালো করে গেলেও টেস্ট দলে নতুন করে ডাক পাননি এখনও। অথচ কয়েক বছর ধরে নাফীস দেশের সেরা কজন ব্যাটসম্যানেরই একজন! মাস কয়েক আগে অভিমানে বলেছিলেন, লঙ্গার ভার্শন খেলাই ছেড়ে দেবেন। অবশ্য সেটি যে ছিল আবেগতাড়িত বক্তব্য, নাফীস স্বীকার করলেন সেটি, ‘আমি আসলে অফিশিয়ালি ওভাবে কিছু বলিনি। হতাশা থেকে মাঝেমধ্যে মনে হয় না, দূর, খেলে আর কী হবে— ওই রকম ব্যাপার ছিল। সেভাবে ভাবলে তো এখন বিসিএল খেলতাম না।'
নাফীস বলেন, 'আসলে তখন আমার নাকের সার্জারি হয়। তিন রাউন্ড এমনিতেও খেলতে পারতাম না। পরে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না দেখে পরের রাউন্ডগুলো খেলারও ঝুঁকি নিইনি।’
ভালো করেও সুযোগ না আসলেও নাফীসের লক্ষ্য এখনও জাতীয় দল। তার ভাষ্য, ‘ওটাই (জাতীয় দল) তো প্রেরণা। পারি বা না পারি, সেই লক্ষ্যের পেছনে ছুটছি। আমি হাল ছাড়ব না। চেষ্টার সামান্যতম ত্রুটি রাখব না। কিছু দিন আগে নিজ খরচে বোলিং মেশিন পর্যন্ত কিনেছি। কারণ ক্যারিয়ার শেষে যেন মনে না হয়, ইস, আরেকটু চেষ্টা করলে বোধ হয় আরেকবার জাতীয় দলে খেলতে পারতাম।’