-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে এক চোটই যেন উল্টেপাল্টে দিলো সব। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন এই বছরই জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম টেস্টের পর চোখের ইনজুরির কারণে বাদ পড়তে হয় তাঁকে। অবশ্য পরবর্তীতে ইনজুরি সেরে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। ইনজুরি কাটিয়ে ফিরলেও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
ইনজুরির কারণে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি মোসাদ্দেকের। অথচ তাকেও বাদ পড়তে হলো এই তালিকা থেকে। চুক্তি থেকে বাদ পড়া তার জন্য হতাশাজনক বলেছেন এই তরুণ ক্রিকেটার। তবে চুক্তি যে সব না সেটিও জানিয়েছেন তিনি।
‘চুক্তি থেকে বাদ পড়াটা যেমন হতাশাজনক, কিন্তু আমি মনে করি না যে চুক্তিটাই সব কিছু। পারফরম্যান্স হয়ত ভালো ছিল না তাই বাদ পড়ছি আমার চিন্তা হচ্ছে ভালো পারফর্ম করে আবার জায়গা ফিরে পাওয়া। ইনজুরির কারণে আমি যদি ম্যাচই না খেলি আমি কীভাবে চিন্তা করব যে চুক্তিতে থাকি।’
জাতীয় দলের মিডল অর্ডারে মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহ থাকাতে ব্যাট করতে হয়েছে সাতে। সেটি নিয়ে আফসোস নেই মোসাদ্দেকের। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং পজিশন নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। সাধারণত পাঁচ, ছয়ে ব্যাট করলেও সাম্প্রতিক সময়ে তাঁকে ব্যাট করতে দেখা গিয়েছে আটে।
এবারে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন মোসাদ্দেক। সেই দলের কোচ হিসেবে ছিলেন খালেদ মাহমুদ সুজন। গত বছরও খেলেছেন একই দলের হয়ে। তবে এই বছর প্রায় সময় তাঁকে ব্যাট করতে দেখা গিয়েছে সাতে, আটে। এছাড়াও বিপিএলেও এই পজিশনে ব্যাট করেছেন মোসাদ্দেক।
গত আসরে দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারলেও এবার তেমন একটা করতে পারেননি মোসাদ্দেক। যার কারণে ডিপিএলের এই মৌসুমে রানও পাননি। বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও নিজে গেইল কিংবা রাসেলের মতো ক্রিকেটার নন যে এসেই ছয় মারবেন, সেটিও মনে করিয়ে দিলেন মোসাদ্দেক।
‘ব্যাটিং পজিশন এই জায়গাতে আমার অভিযোগ আছে। আমি জাতীয় দলে যে জায়গায় খেলি ওইটা হয়ত ঠিক আছে। কারণ ওই জায়গায় উপরে যারা খেলে তাদের নিয়ে বলার কিছু নাই। কিন্তু এর মানে এই না যে ঘরোয়াতে আমি সাত নম্বর বা আট নম্বরে খেলব। এই জায়গায় আমার অভিযোগ আছে। আমি আশা করব টিম ম্যনেজমেন্ট এইটা দেখব। এছাড়া আমি গেইল বা রাসেল না যে চাইলেই নেমে ছয় মারব।’





