-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলমান আইপিএলে হাসছে না কোহলির ব্যাট[/caption]
আইপিএলের পঞ্চদশ আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৯.৮৩ গড়ে কোহলি করেছেন ১১৯ রান। সর্বশেষ শনিবার দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে দল জিতলেও হাসেনি কোহলির ব্যাট৷ ১৪ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। সব মিলিয়ে চলতি আসরে কোহলি তার প্রথাগত ব্যাটিং করতে ব্যর্থ হচ্ছেন বারবার।
আইপিএলের মতো প্রতিযোগিতামূলক আসরে টানা পারফর্ম করতে ব্যর্থ হলে যে কেউই দল থেকে ছিটকে যেতে পারেন৷ সেক্ষেত্রে কোহলিও ছাড় পাবেন না বলে মনে করেন শোয়েব আখতার। শোয়েব বলেন, “আইপিএল একটি পারফরম্যান্স ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ-ই ছাড় পায় না, এমনকি বিরাট কোহলিও না। সে যদি ভালো না খেলে তাহলে বাদও পড়তে পারে।”
ব্যাট হাতে কোহলির বাজে সময় পার করার পেছনে তার বাড়তি দুশ্চিন্তাকে প্রধান কারণ বলে মানছেন শোয়েব। “কিছু কথা আমি এখন বলতেও পারছি না। তার মাথায় হয়তো ১০ হাজার চিন্তা ঘোরে।”
কোহলিকে এই পরিস্থিতিতে থেকে বেরিয়ে আসার টোটকাও দিয়েছেন শোয়েব। কোহলিকে মনোযোগ ঠিক রেখে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে ব্যাট হাতে লড়াই করতে পরামর্শ দেন তিনি।
এই প্রসঙ্গে শোয়েব বলেন, “সে একজন ভালো মানুষ, ভালো খেলোয়াড়, কিংবদন্তি ক্রিকেটার। তবে আমি চাই সে এখন কেবল একটি বিষয়ে মনোযোগ দিক। নিজেকে সাধারণ একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক। এরপর ব্যাটটা হাতে তুলে নিক এবং খেলুক। মানুষ ইতিমধ্যে বিরাট কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে এবং এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 