-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) পার্থ টেস্টের জন্য ১৩ সদস্যের ভারত দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। ঘোষিত দলে নাম নেই চোট আক্রান্ত এই দুই ক্রিকেটারের। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় মেরুদন্ডে চোট পান রোহিত। অন্যদিকে পেটের বাম পাশে টান লেগেছে অশ্বিনের। এই দুই চোটের কারণে পার্থ টেস্টে খেলার সক্ষমতা হারিয়েছেন রোহিত ও অশ্বিন।
এছাড়া প্রস্তুতি ম্যাচে পাওয়া গুরুতর চোটের কারণে এই ম্যাচেও খেলা হবে না তরুণ গুরুত্বপূর্ণ ক্রিকেটার পৃথ্বী শাওয়ের। গোড়ালির চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে আরও কয়েকদিন।
প্রসঙ্গত, আগামী ১৪ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
একনজরে পার্থ টেস্টের জন্য ভারত দল-
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারী, রিশাভ প্যান্ত, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।
আরও পড়ুন: 