-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান জড়ো করে কোয়েট্টা। দলের পক্ষে এদিন চওড়া ছিল অস্ট্রেলীয় ক্রিকেট শেন ওয়াটসনের ব্যাট। ব্যাটিং উদ্বোধন করতে নেমে ৪৩ বলের মোকাবেলায় ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭১ রান করে থামেন তিনি। এছাড়া ৩২ বলে ৪৬ রান করেন আহসান আলী। অন্যান্যদের মধ্যে উমর আকমল ২২ এবং অধিনায়ক সরফরাজ আহমেদ ও ডোয়াইন ব্রাভো ১২ রান করে করেন।
পেশোয়ারের পক্ষে ওয়াহাব রিয়াজ দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন হাসান আলী, টাইমাল মিলস, সামিন গুল ও কাইরন পোলার্ড।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন পেশোয়ারের দুই ওপেনার কামরান আকমল ও ইমাম উল হক। তবে দলীয় ৪১ রানে দুজনের উদ্বোধনী জুটি ভাঙার পরই শুরু হয় বিপর্যয়। কামরানের বিদায়ের পর অল্প সময়ের ব্যবধানে সোহাইব মাকসুদ, ইমাম ও লিয়াম ডওসনের বিদায় ঘটলে চাপে পড়ে যায় দল।
সেই চাপ সামলানোর জন্য মিসবাহ উল হক দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন। তিনি সাজঘরে ফেরার পর কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ে ফের পেশোয়ারের জয়ের আশা সঞ্চার হয়। শেষ ২০ বলে প্রয়োজন ৫০ রান- এমন সমীকরণকে সামনে রেখে পোলার্ড ও অধিনায়ক স্যামি চেষ্টা করে গেলেও শেষপর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারানো দলের সংগ্রহ দাঁড়ায় ১৭৬ রান।
স্যামি ৪৬, পোলার্ড ৪৪ ও ইমাম ২৩ রান করেন। কোয়েট্টার পক্ষে মোহাম্মদ হাসনাইন শিকার করেন দুটি উইকেট। এই জয়ে আসরে টিকে রইল কোয়েট্টা।
সংক্ষিপ্ত স্কোর
কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ১৮৬/৬ (২০ ওভার)
ওয়াটসন ৭১, আহসান ৪৬, উমর ২২
ওয়াহাব ২৬/২, মিলস ২১/১
পেশোয়ার জালমি ১৭৬/৭ (২০ ওভার)
স্যামি ৪৬, পোলার্ড ৪৪, ইমাম ২৩
হাসনাইন ২৭/২, রুশো ৩/১
ফল: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ১০ রানে জয়ী।