-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১৭ মার্চ আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি।
করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রানের পাহাড় দাঁড় করায় পেশোয়ার। দুই ওপেনার কামরান আকমল ও ইমাম উল হক দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ১৩৫ রানে যখন উদ্বোধনী জুটি ভাঙে, ইনিংসের ১২.২ ওভার সম্পন্ন হয়ে গেছে। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন ইমাম। তিনি সাজঘরে ফেরার পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন কামরানও। ৪৩ বলের মোকাবেলায় ৭৪ রান করা কামরান হাঁকিয়েছেন ১০টি চার ও ৩টি ছক্কা।
অন্যান্যদের মধ্যে কাইরন পোলার্ড ৩৭ ও অধিনায়ক ড্যারেন স্যামি অপরাজিত ৩০ রান করেন।
ইসলামাবাদের পক্ষে ক্যামেরন ডেলপোর্ট শিকার করেন দুটি উইকেট।
বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কাছাকাছি সময়ের ব্যবধানে ওপেনার লুক রঞ্চি ও ওয়ান ডাউনে নামা অ্যালেক্স হেলসকে হারায় ইসলামাবাদ। এরপর ক্যামেরন ডেলপোর্ট ও চ্যাডউইক ওয়ালটন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে ২৫ বলে ২৮ রান করে ডেলপোর্ট ও ২৯ বলে ৪৮ রান করে ওয়ালটন বিদায় নিলে ইসলামাবাদের ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যায়।
শেষদিকে ফাহিম আশরাফ ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে ফের জয়ের আশা সঞ্চার করেন। তবে তাতেও দলটি পরাজয় এড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মোহাম্মদ সামির নেতৃত্বাধীন ইসলামাবাদ ইউনাইটেডের সংগ্রহ দাঁড়ায় ১৬৬ রান।
পেশোয়ারের পক্ষে হাসান আলী ও ক্রিস জর্ডান শিকার করেন তিনটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পেশোয়ার ২১৪/৫ (২০ ওভার)
কামরান ৭৪, ইমাম ৫৮, পোলার্ড ৩৭, স্যামি ৩০*
ডেলপোর্ট ২৪/২, শাদাব ৪৬/১
ইসলামাবাদ ১৬৬/৯ (২০ ওভার)
ওয়ালটন ৪৮, ফাহিম ৩১
জর্ডান ২৬/৩, হাসান ২৯/৩
ফল: পেশোয়ার জালমি ৪৮ রানে জয়ী।