-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
পিএসএলের তৃতীয় ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে যখন লাহোর কালান্দার্সের বোলারদের অসহায়ত্ব দেখা যাচ্ছিল ঠিক তখনই ম্যাচের পাল কিছুটা নিজেদের দিকে ঘুরিয়ে দেন মুস্তাফিজ। দলের প্রত্যেক বোলার ওভারপ্রতি ছয়ের বেশি রান করে রান খরচ করলেও কৃপণতার পরিচয় দেন বাঁহাতি এ পেসার।
শুধু রানের চাকাই ধরে রাখেননি বরং অধিনায়ক যখন যে অবস্থাতে তাকে আক্রমণে এনেছে, সে অবস্থাতেই ব্রেকথ্রু দিয়ে দলকে আবারও লড়াইয়ে ফিরিয়ে আনতে অসামান্য ভূমিকা পালন করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মুলতান সুলতান্স ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করলেও, ওভার প্রতি ৫.৫০ ইকোনমি রেটে রান দিয়ে ২২ রানে মূল্যবান দুটি উইকেট শিকার করেন তিনি।
মুস্তাফিজের নির্ধারিত ৪ ওভারের মধ্যে ছিল না কোনো ওয়াইড কিংবা নো বল। তাছাড়া তার করা ২৪ বলের মধ্যে ১৪টিই ছিল ডট বল। নিঃসন্দেহে এটি একই সাথে তার এবং দলের জন্য অনেকটা স্বস্তিদায়ক ব্যাপার ছিল।
আহমেদ শেহজাদকে দিয়ে মুস্তাফিজের উইকেট প্রাপ্তি শুরু হয় এ ম্যাচে। ইনিংসের একাদশতম ও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি। ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে খেলতে গিয়ে উমর আকমলের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন শেহজাদ। এরপর ইনিংসের ১৭তম ওভারে আবারও বল করতে এসে সাফল্যর মুখ দেখেন ফিজ নামে পরিচিতি পাওয়া এ বোলার। এবার তার ফাঁদে পা দিয়ে তুলে মারতে গিয়ে আউট হন মুলতানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৪ বলে ৬৩) কুমার সাঙ্গাকারা।