-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিন্তু তামিম-মিঠুনরা ব্যাটিংয়ে নামার পর অন্য এক চিত্রই দেখা যায় মিরপুরের উইকেটে। স্বল্প রানের স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এবং এক পর্যায়ে ৯০ রানের মধ্যেই ৫ উইকেট হারায়।
একপ্রান্ত থেকে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে গেলেও দলকে বেশিদূর নিয়ে যেতে পারেন নি তিনিও। যার ফলে মাত্র ১৪২ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস এবং বরণ করে নিতে হয় ৭৯ রানের লজ্জাজনক হার।
এমন হার সমর্থক, ক্রিকেটার সহ সবার জন্যই অপ্রত্যাশিত। তাই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সবার মনের মধ্যেই জল্পনাকল্পনা কি হতে পারে এই হারের কারন! এবার এ নিয়ে জানা গেলে এক চাঞ্চল্যকর তথ্য আর এটি যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্রের শিকার হয়েই হারতে হয়েছে বাংলাদেশকে।
ফাইনালে ব্যাটিং বান্ধব উইকেট চেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এ ব্যাপারে বিসিবিকে আশ্বস্তও করেছিলেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। ফাইনালের আগের দিন উইকেটে পানি দিতে নিষেধ করা হয়েছিল গামিনীকে। কিন্তু বোর্ডের কথা শোনেননি তিনি। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফাইনালের আগে একাডেমী ভবনে দেড় ঘণ্টা হাথুরুসিংহের সাথে গোপন বৈঠক করেছেন তিনি। উইকেটের ব্যাপারে স্পর্শকাতর তথ্য ফাঁস করেছেন শ্রীলঙ্কার কাছে। এমনটিই উঠে এসেছে বেসরকারী টিভি চ্যানেল একাত্তরের বিশেষ এক রিপোর্টে।
এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, "সবাই জানে, সবাই উদ্বিগ্ন ছিল ব্যাপারটা নিয়ে। বোর্ডও জানতো। মাহবুব ভাই ব্যাপারটা নিয়ে বেশ সোচ্চার ছিলেন এবং চেষ্টা করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী। খেলার পর এটা নিয়ে অনেক কথাও হয়েছে। কিন্তু তারপর আমি এটাও বলতে চাই ২২০ রান যেটা কালকে (শনিবার) আমরা চেজ করছিলাম সেটা করার মত সামর্থ্য বাংলাদেশের এই দলটির আছে।"
শনিবার ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, "সবসময় চেয়েছি যে, ভালো উইকেটে খেলতে যেটা হয়তোবা আমরা শ্রীলঙ্কার সাথে ৩০০ করেছিলাম। অন্তত ২৭০-২৮০ কিংবা ৩০০ রানের উইকেটেই খেলতে চেয়েছিলাম।"
বোর্ড সভাপতির কণ্ঠেও একই কথাই শোনা যায়, "এই পিচেই আমরা ৩২০ রান করেছি। এটা একই পিচ। এরপর কিন্তু কোনো খেলা হয় নি। এই পিচে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের রান অনেক বেশি হবে।"





