-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে এদিন মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস। ৪৫.১ বলে শক্তিশালী দলটিকে আটকে দেওয়ায় মূল ভূমিকা আব্দুর রশিদ ও আসাদুজ্জামান পায়েলের। উভয়েই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া সাজ্জাদ হোসেন দুটি ও আনিসুল ইসলাম ইমন একটি উইকেট শিকার করেন।
দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে নাদিফ চৌধুরীর ব্যাট থেকে। অন্যান্যদের মধ্যে শফিউল ইসলাম ২৯, মোহাম্মদ আশরাফুল ২৮ ও অভিষেক মিত্র ২১ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন উত্তরার দুই ওপেনার তানজিদ হাসান ও আনিসুল ইসলাম ইমন। ২৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে ইমন সাজঘরে ফিরলে ভাঙে ৮৪ রানের উদ্বোধনী জুটি। এরপর জনি তালুকদার (১) ও অধিনায়ক মোহাইমিনুল খান (২২) দ্রুত সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন তানজিদ। শেষপর্যন্ত তার শতক দলকে এনে দেয় দারুণ এক জয়। ১২০ বলের মোকাবেলায় ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। ১৭ রান করে অপরাজিত থাকেন শাখির হোসেন।
মোহামেডানের পক্ষে শাহাদাত হোসেন দুটি ও সোহাগ গাজী একটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৯৩ (৪৫.১ ওভার)
নাদিফ ৩৯, শফিউল ২৯, আশরাফুল ২৮
রশিদ ৩২/৩, পায়েল ৫৩/৩, সাজ্জাদ ২৭/২
উত্তরা স্পোর্টিং ক্লাব ১৯৪/৩ (৪০ ওভার)
তানজিদ, ইমন ৩৭, মোহাইমিনুল ২২
শাহাদাত ৩৫/২, গাজী ৪৮/১
ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 