-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জাতি, ধর্ম বা গায়ের রঙের কারণে যারা অন্যকে নিগ্রহের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে একে একে মুখ খুলছেন সকলে। এরই ধারাবাহিকতায় কাউন্টি দল ইয়র্কশায়ারের সাবেক এক কর্মী জানিয়েছিলেন, সেই দলে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। জাতিগতভাবে ভিন্ন হওয়ায় ইয়র্কশায়ারে তার নাম বিকৃত করা হত। দাবি ছিল, চেতেশ্বর পূজারার নাম উচ্চারণ করতে পারত না বলে সবাই তাকে স্টিভ বলে ডাকত। এবার সেই নামেই পূজারাকে সম্বোধন করেছেন ওয়ার্ন।
অ্যাডিলেড টেস্টে ভারত যখন বাজে শুরুর শঙ্কায়, তখন প্রতিরোধ গড়ে তুলেছিলেন পূজারা। এ সময় ফক্স স্পোর্টসে ধারাভাষ্য দিচ্ছিলেন ওয়ার্ন। ধারাভাষ্যকালে পূজারাকে তিনি স্টিভ নামে ডাকেন, কারণ পূজারার নাম উচ্চারণ করা কঠিন লাগছিল ওয়ার্নের কাছে। পূজারার এই নাম নিয়ে সহ-ধারাভাষ্যকারদের সাথে হাসাহাসিও করেন ওয়ার্ন।
এতে বেশ ক্ষেপেছেন ভারতীয়রা। অনেকেই ওয়ার্নকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। টুইটারে চলছে ওয়ার্নের মুন্ডুপাত। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইট।