-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এশিয়া কাপের একেকটি আসর মাঠে গড়ায় দুই বছর অন্তর। তবে এখন থেকে জনপ্রিয় এই আসরটি প্রতি বছর আয়োজনের পরিকল্পনা করছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সাম্প্রতিক সময়ে এশিয়া কাপে ভালো পারফর্ম করেছে অঞ্চলের নতুন দেশগুলো। সেই সাথে শক্তিশালী পুরনো দলগুলো তো আছেই। পুরনো দলগুলোরই একটি- বাংলাদেশ থেকে এবার নির্বাচিত হয়েছেন এসিসি সভাপতি। এশিয়ার ক্রিকেটের প্রধানের আসনে বসেই তিনি পরিকল্পনা করছেন প্রতি বছর এশিয়া কাপ আয়োজনের।
মঙ্গলবার (২০ নভেম্বর) লাহোরে এশিয়া কাপের বার্ষিক সভা ও সভাপতির দায়িত্ব গ্রহণ শেষে দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি ও এসিসি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘এসিসি সঠিক পথেই এগোচ্ছে। এখানে আহামরি কিছু করার নেই। যে কয়েকটা সিদ্ধান্ত নেয়ার ছিল সেগুলো আমরা সবাই একসাথেই নিয়েছি। প্রত্যেকটা ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এসিসির কর্তা ও এশিয়ান দলগুলোর বোর্ড কর্তাদের পরিকল্পনায় রয়েছে এশিয়া কাপ প্রতি বছর একবার করে আয়োজনের, যেখানে এখন প্রতি দুই বছরে এশিয়া কাপের একটি আসরের দেখা মিলে। একইসাথে এসিসির অধীনে বাকি আসরগুলোও করা হচ্ছে এই অঞ্চলের ক্রিকেটকে আরও উন্নত করার জন্য।
বোর্ড সভাপতি বলেন, ‘আমাদের অনেকগুলো টুর্নামেন্ট আছে। আমরা ভাবছি এখন এশিয়া কাপ প্রতি বছর আয়োজন করার। তারপর অনূর্ধ্ব-১৯ লেভেলে করা হচ্ছে। ইমারজিং কাপ করা হচ্ছে। এসব করা হচ্ছে এশিয়ার ক্রিকেটের ডেভলপমেন্টের জন্য। সেই জন্য প্রচুর স্টেপ নেয়া হয়েছে এবং হচ্ছে। অতএব আমরা ঠিক পথেই আছি।’