-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এনসিএলে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন শুভাশিষ রায়। ফাইল ছবি[/caption]
প্রথম ইনিংসে রংপুরের ১৪৭ রানে অল-আউট হওয়ার পর নিজেদের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল বিভাগ।
শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের একের পর এক পরীক্ষার সম্মুখীন হওয়ার পর ৭৯ রানের মধ্যে উপরের সারির ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এক পর্যায়ে প্রথম ইনিংসে রংপুরের চেয়ে পিছিয়ে পড়বে মনে হলেও শেষ নিকে নুরুজ্জামান ও কামরুল ইসলাম রাব্বির দৃঢ়তায় এ যাত্রায় তা আর হয়নি।
অষ্টম উইকেট জুটিতে ৪৩ রানের জুটি গড়ে এ দুজন দলকে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন। নুরুজ্জামান ১৮ রান করে তানভীর হায়দারের বলে আউট হয়ে সাজঘরে ফিরে গেলেও রাব্বি অপরাজিত থেকে দলকে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করতে সাহায্য করেন।
বাকি ব্যাটসম্যানরা তাকে সহযোগিতা না করতে পারলে সবকয়টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৪৭ রানেই থামে বরিশালের ইনিংস। রাব্বির অপরাজিত ২৭ রানের বিপরীতে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার রাফসান আল মাহমুদের ব্যাট থেকে।
রংপুরের বোলারদের মধ্যে ২০ ওভার বল করে ৯ মেডেনসহ ৪৯ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন পেসার শুভাশিষ। তাছাড়া দুটি করে উইকেট নেন রবিউল হক ও তানভীর হায়দার।
প্রথম ইনিংসে দুই দলের কেউওই লিড না পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা শুরু করেছে রংপুর। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে দলটির সংগ্রহ ১৩ রান। দুই ওপেনারের মধ্যে মেহেদি মারুফ ৬ রান ও রাকিন আহমেদ ৩ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন।