-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের সাথে ব্যক্ত করেন মেহেদি। এসময় প্রথমদিনের মজার কিছু অভিজ্ঞতার কথা জানান তিনি। স্বপ্নের জাতীয় দলের সাথে ক্যাম্প করার সুযোগ রোমাঞ্চ ছড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় সকালটা খুবই রোমাঞ্চকর ছিল। সকালের নাস্তা থেকে শুরু করে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা অন্যরকম ছিল।”
ড্রেসিংরুম ভাগাভাগি করার অন্যরকম অভিজ্ঞতাটা জানতে চাইলে 'মধুর সমস্যার' কথা ব্যক্ত করেন এই অফ-স্পিনিং অলরাউন্ডার। প্রথম দিন ড্রেসিংরুমে নিজের আসন বিড়ম্বনায় পড়েছিলেন উল্লেখ করে তিনি জানান, “সবাই সবার চেয়ারে বসে ছিল ড্রেসিংরুমে। আমি কোন সিটে বসবো, সেটা খুঁজে পাচ্ছিলাম না। যেখানেই বসতে চাই, দেখি সেটা অন্য কারো সিট। এতে একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম। দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ… সতীর্থরা বলছিল প্রথম প্রথম এমন হয়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।”
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সুযোগ পাওয়ার পর নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন মেহেদি। বিপিএল শেষে সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলে নিজের অলরাউন্ডার স্বত্বারও প্রমাণ দিয়েছেন তিনি। এবার তার চাওয়া জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্য প্রমাণ করা।
সুযোগ মিললে নিজেকে প্রমাণ করার সাথে সেরাটা দেওয়ার আশা তার। আর নিজের সামর্থ্যর প্রমাণ দেওয়ার জন্য জায়গা পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “(চূড়ান্ত দলে থাকার ব্যাপারে) অবশ্যই আশাবাদী। দলে যেই আসুক, সবাই নিজের সেরাটা দিতে চাইবে। আমার যদি শতভাগের বেশি দিতে হয় আমি তাও দিব।”