-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিরিজের প্রথম ম্যাচে ওবেদ ম্যাককয়ের এক ওভারেই ১৭ রান তুলে ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল অজিরা। কিন্তু পরের তিন ওভারে দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পাশাপাশি ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ম্যাককয়। এই পেসারকে সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি।
সিরিজের তৃতীয় ম্যাচটিতে দলের বিপদের সময়ে ব্যাট হাতে নেমে ৩৬ বলে ৬১ রানের এক চমৎকার ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। এই ম্যাচটিতেও জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এবং হেটমায়ার ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে নেই এই ব্যাটসম্যানও।
হালকা চোটের কারণে ম্যাককয় ও হেটমায়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে চতুর্থ ও পঞ্চম ম্যাচের আগে। তাদের দুইজনের বদলে ক্যারিবিয়ান স্কোয়াডে যোগ করা হয়েছে দুই স্পিনার অকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ারকে। প্রথম তিন ম্যাচে চোটের কারণে খেলতে না পারা পোলার্ড এই ম্যাচে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সিরিজের শেষ দুইটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৫ জুলাই ও ১৭ জুলাই 