-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিজয় ও ইরার ঘর আলো করে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান। রবিবার (১০ মে) বিকালে শিশুটি পৃথিবীর আলো দেখে। এই করোনা সংকটের মাঝে রাজধানীর একটি হাসপাতালে জন্মগ্রহণ করেছে শিশুটি। মা ও শিশু উভয়েই সুস্থ আছে; করোনার জন্য বাড়তি সতর্কও থাকতে হচ্ছে তাদেরকে।
বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তার প্রথম সন্তানের আগমণের খবর নিশ্চিত করেন। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বিজয়, 'আলহামদুলিল্লাহ, আজ আমি বাবা হয়েছি। আমরা পিতামাতা হয়েছি। আমাদের সদ্যোজাত শিশুর জন্য সবাই দোয়া করবেন।'
'কয়েক মিনিট আগে যখন আমি প্রথমবারের মতো তোমার মুখ দেখলাম আমার জীবন আগের থেকে অনেক ভালো লাগছে। তোমার হাতের ও পায়ের ওই ছোট ছোট আঙুলগুলো এতটা মনোহর! সর্বশক্তিমান আল্লাহর তরফ থেকে আমার জীবনে তুমি একটা আশীর্বাদ ও উপহার। তুমি আমারই একটা অংশ। আমার ছোট আম্মু! আমার পরী! আমার রাজকন্যা। মাশা-আল্লাহ।'
দীর্ঘ প্রায় ১০ বছরের সম্পর্কের পরে ২০১৮ সালের জুন মাসে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিজয় ও ইরা। তারপর ২০১৯ সালে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। বাংলাদেশ ক্রিকেটারদের বিবাহের ইতিহাসে এক আলোচিত বিবাহ অনুষ্ঠান ছিল সেটা। বিসিবি সভাপতি, তারকা ক্রিকেটার, রাজনীতিবিদ কে না ছিল সেই সংবর্ধনা অনুষ্ঠানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 