-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ফাইল ছবি[/caption]
একদল লোক যখন একই লক্ষ্যে একই কাজ করে যান, তাদের একটি গোষ্ঠী বা সংগঠন হতেই পারে। সেই লক্ষ্যেই ১৯৯৯ সালে গঠিত হয়েছিল কোয়াব। ক্রিকেটারদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য গঠন করা হয়েছিল এই সংগঠন। অথচ কোয়াবই হয়ে ওঠে খেলোয়াড়দের অসন্তোষের কারণ। কোয়াব নেতারা নতুন কমিটির আশ্বাস দিলেও যারা করেছিলেন আন্দোলন, তারাই এখন চুপ করে আছেন। যদিও ধর্মঘটে খেলোয়াড়দের দাবি ছিল- কোয়াবের নতুন নির্বাচন দিতে হবে এবং এর নেতৃত্বে থাকবেন বর্তমান খেলোয়াড়রাও।
বর্তমান খেলোয়াড়দের নেতৃত্বে আসার সুযোগ করে দিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুই পর্বের মাঝখানে নির্বাচন সম্পন্নের পরিকল্পনা করেছে কোয়াব। বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
আগামী মে মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএল। বিরতির পর সুপার লিগ মাঠে গড়াতে পারে জুনে। সুপার লিগের আগেই সম্পন্ন হবে কোয়াবের নির্বাচন।
দেবব্রত বলেন, 'প্রিমিয়ার লিগের শুরু আর শেষের মাঝামাঝি সময়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। করোনার কারণে সবাই তো এখন বিচ্ছিন্ন। জাতীয় লিগেও সব ক্রিকেটারকে একসাথে পাব না, কারণ ভেন্যুগুলো ঢাকার বাইরে। প্রিমিয়ার লিগ শুরু হলে সব ক্রিকেটারকে ঢাকায় পাব। তখন এক দিনেই নির্বাচন সম্পন্ন হবে।'।
দেবব্রত জানান, বর্তমান কমিটির চেয়ে নতুন কমিটি একটু ছোট হবে। জাতীয় দলের ক্রিকেটার, প্রথম শ্রেণির ক্রিকেটার ও বিসিবির নিবন্ধিত ক্রিকেটাররা কোয়াবের নির্বাচনে ভোট দিতে পারেন।
কোয়াবের সর্বশেষ কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ২০০৮ সালে। এখনো সেই কমিটির অধীনেই সংগঠনটি। সংগঠনে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের সবাই এখন সাবেক ক্রিকেটার। দেবব্রত জানালেন, সভাপতি নাঈমুর রহমান দুর্জয় এবং সাধারণ সম্পাদক হিসেবে তিনিও চাইছেন, নতুনরা আসুক নেতৃত্বে, 'আমরা চাইছি বর্তমান ক্রিকেটাররা আসুক। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমরা আছি। কোয়াবকে সন্তানের মত দেখি। এ কারণেই আমরা এখানে আছি। আমরা চেয়েছিলাম গত বছরের মার্চ-এপ্রিলেই নির্বাচন দিতে। কিন্তু করোনা আসায় পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। দুর্জয় ভাই বা আমি, কেউই পদ আঁকড়ে থাকতে চাই না বা থাকিনি। প্রিমিয়ার লিগ শুরু হলেই আমরা এজিএম ডেকে কাউন্সিল দিয়ে দিব।'
দেবব্রত জানান, ২০১৯ সালের অক্টোবরে খেলোয়াড়দের আন্দোলনের এক সপ্তাহের মধ্যেই একজন সিনিয়র ক্রিকেটার কোয়াব সম্পর্কে জানতে চেয়েছিলেন। সে সময়ই কোয়াব নেতারা বলেছিলেন- বর্তমান খেলোয়াড়দের কেউ নেতৃত্বে আসতে চাইলে তা যেন স্বতঃস্ফূর্তভাবে অবহিত করা হয়। ক্রিকেটারদের সংগঠনের নেতৃত্বে আসার জন্য বর্তমান খেলোয়াড়দের দরজা তাই খোলাই থাকছে।




