-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পচেফস্ট্রুমে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে স্বাগতিকদের সাফল্য এনে দেন অ্যানরিখ নর্টজে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ জুটি গড়ার চেষ্টা করলেও সফল হননি। তারাও বিদায় নিয়েছে পরপর।
৫৫ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন মারনাস লাবুশানে। ডি আর্কি শর্টকে সাথে নিয়ে ৮১ রানের জুটিতে ধাক্কা সামাল দেন তিনি। ৩৬ রান করে শর্ট ফিরলে ভেঙে যায় জুটি। ২৪ রান করে মিচেল মার্শ ও রানের খাতা খোলার আগেই বিদায় নেন অ্যালেক্স ক্যারি।
ঝাই রিচার্ডসনকে নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে যাচ্ছিলেন লাবুশেন। তবে শেষের আগের বলে নর্টজের শিকার হন তিনি। মাঠ ছাড়ার আগে তার নামের পাশে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। ১০৮ বলে ৮টি চারের সাহায্যে ১০৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। রিচার্ডসন অপরাজিত থাকেন ২০ বলে ২১ রান করে।
নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৭ উইকেটের বিনিময়ে ২৫৬ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে জেজে স্মুটস ও নর্টজে ২টি করে উইকেট শিকার করেছেন।
২৫৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে বড় রানের দেখা পাননি প্রোটিয়া ওপেনাররা। অধিনায়ক কুইন্টন ডি কক ২৬ ও জানেমান মালান ২৩ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন স্মুটস ও কাইল ভেরেইন। ৫০ বলে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৫০ রান তুলে ভেরেইন ফেরেন জাম্পার শিকার হয়ে।
শতকের পথে হাঁটতে থাকা স্মুটস দলকে জয়ের বন্দরে রেখে ৮৪ রান করে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকার জয় নিয়ে মাঠ ছাড়েন হেনরী ক্লাসেন ও ডেভিড মিলার। ক্লাসেন অপরাজিত থাকেন ৬৩ বলে ৬৮ রান করে।
৬ উইকেটের জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২৫৬/৭ (৫০ ওভার)
লাবুশেন ১০৮, ডি আর্কি ৩৬, মার্শ ৩২, রিচার্ডসন ২৪*;
নর্টজে ২/৩৫, স্মুটস ২/৩২।
দক্ষিণ আফ্রিকা ২৫৮/৪ (৪৫.৩ ওভার)
স্মুটস ভেরেইন ৫০, ক্লাসেন ডি কক ২৬, জানেমান ২৩
হ্যাজলউড ২/৩৭।
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 