-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবার সুপার লিগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়েছে দুটি বেসরকারি টিভি চ্যানেলে। এছাড়া প্রথম পর্ব এবং রেলিগেশন লিগ সম্প্রচার করা হয়েছে ফেসবুক ও ইউটিউবে। প্রতিটি ম্যাচকে ঘিরেই ক্রিকেট সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। পাপন জানিয়েছেন, কোনো টিভি চ্যানেল ঘরোয়া ক্রিকেট সম্প্রচারে আগ্রহী না হলে ক্রিকেট সম্প্রচারের জন্য নতুন টিভি চ্যানেল খোলা হবে।
এতে যারপরনাই মুগ্ধ বিসিবি সভাপতি। তিনি বলেন, 'আমি আশা করব আমরা এখন থেকে যেন সব খেলা সরাসরি সম্প্রচার করতে পারি। কোনো চ্যানেলের সাথে লম্বা চুক্তিতে যেতে পারি কি না সেটা দেখছি। তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্যও আমি চেষ্টা করব, যাতে করে আমাদের এনসিএল থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা যায়।'
পাপনের মতে, ঘরোয়া ক্রিকেট টিভিতে সম্প্রচার করা হলে খেলার মানও বাড়বে, সেই সাথে কমবে আম্পায়ারিং নিয়ে বিতর্ক। তিনি বলেন, 'সব খেলা যদি টিভিতে দেখাতে পারতাম তাহলে খেলার মান বাড়ত। এতে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিংয়ের মানও বাড়বে, কারণ সবাই খেলা দেখবে। তখন খেলোয়াড়দের বাড়তি তাড়না থাকে- আমাকে আজ ভালো খেলতে হবে। ডিপিএল সফল হওয়ার পেছনে সরাসরি সম্প্রচারের একটা ভূমিকা ছিল। আমার কাছে মনে হয়েছে খুবই ভালো একটা টুর্নামেন্ট হয়েছে।'
দর্শকপ্রিয়তা কেমন হবে তা নিয়ে শঙ্কা থাকে বলে টিভি চ্যানেলগুলো ঘরোয়া ক্রিকেট দেখাতে বরাবরই অনাগ্রহী। তবে এবার দুই বেসরকারি চ্যানেল টি স্পোর্টস ও জিটিভি দর্শকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছে বলে জানান পাপন।
তিনি বলেন, 'গত বছরই সিদ্ধান্ত নিয়েছিলাম সুপার লিগ সরাসরি সম্প্রচার করব। সেজন্য আগ্রহী চ্যানেল তো দরকার। অনেকেই সন্দিহান ছিল দর্শকপ্রিয়তা কেমন হবে। এটা ওদের শঙ্কার কারণ ছিল। শেষপর্যন্ত দুটি চ্যানেল দেখিয়েছে, ওদের ধন্যবাদ জানাই। আজ ওরা জানাল, ওরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছে দর্শকদের, এত মানুষ খেলা দেখেছে এবং মন্তব্য করেছে যে ওরাই আশ্চর্য হয়েছে।'