-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার সংবাদ সম্মলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন মাসখানেক আগেই সিসিডিএমের সাথে বৈঠক করে তিনি এ পদ্ধতি বাতিল করতে বলেছেন। যদিও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এমন কোনো খবর প্রচার হয়নি।
তিনি বলেন, "প্রিমিয়ার লিগ নিয়ে সিসিডিএমের এনাম আমার সাথে বসেছিল মাসখানেক আগে। এসে বলল, এরা এসব চায়। আমি বলেছি করে দাও। অন দ্যা স্পট, বলেছি করে দাও। এসব সিদ্ধান্ত নিতে আমি দেরি করি না। এটা কোনো ইস্যুই না।"
ক্রিকেটারদের পারিশ্রমিক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য এ পদ্ধতি আনা হয়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, "আমরা তো কখনো এসব বিষয়ে 'না' করি না। ওরা যদি না চায়, আমরা বলেছি করে দাও (প্লেয়ার্স বাই চয়েজ প্রত্যাহার)। প্লেয়ার্স বাই চয়েজটাতে যেটা হয়, ড্রাফট করে যেটা করা হয়- আগে অধিকাংশ ক্লাবের ক্রিকেটাররা কোনো টাকাই পেত না। প্রথম টাকাটা পেত, এরপর আর টাকাই পেত না। আমরা এটার মাধ্যমে তাদের পেমেন্ট নিশ্চিত করেছি। গতবারের আগেরবারের সমস্ত পেমেন্ট পরিশোধ করা হয়েছে। ডিপিএল বলেন, বিপিএল বলেন। এবারেরটাও ক্লিয়ার, শুধু একটা ক্লাব বাকি।"
বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের বকেয়া শোধ করা হচ্ছে এবং এবারও ক্লাব পরিশোধ না করলে বিসিবি করবে বলে জানান তিনি। তিনি বলেন, "গতবার যারা দেয়নি, তাদের টাকা বিসিবির পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে । এবারও তাই হবে। এখনো তিন মাস সময় আছে। কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে ক্লাব থেকে টাকাটা নেয়ার। "
"এর আগে বিসিবি কখনো ক্লাবের টাকা দিয়েছে? আমরা এটা করেছি এবং করছি", যোগ করেন তিনি।
সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি উত্থাপন করে ধর্মঘট ডাকে ক্রিকেটাররা। সেই দাবি মানা না হলে ক্রিকেটের সকল কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত জানান তারা। তার প্রেক্ষিতে মঙ্গলবার বিসিবি পরিচালকদের জরুরী সভা ডাকা হয়।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 