-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতলে সবাইকে ছাপিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আবারও নিজেদের দখলে নিতে পারবে এমন সমীকরণের ম্যাচে রবিবার জয় তুলে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য ঠিকই পূরণ করলো ২০১৬ সালে আইপিএলের শিরোপা জেতা দলটি। আজকের জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ৬ জয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে দলটি।
এক ম্যাচ কম খেলে সমান ১০ পয়েন্ট নিয়ে তালিকার পরবর্তী দুই অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব। সাত ম্যাচ করে খেলা উভয় দল পাঁচটি করে ম্যাচ জিতে যথাক্রমে পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয়স্থানে অবস্থান করছে।
এরপরের দুই অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। রবিবারের আগে দুই দলের পয়েন্ট সমান (৬) হলেও, এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে তালিকার চতুর্থস্থানে নিজেদের অবস্থান মজবুত করে কলকাতা। আসরে আট ম্যাচ খেলা কলকাতার পয়েন্ট আট বিপরীতে এক ম্যাচ কম খেলা রাজস্থানের নামের পাশে রয়েছে ছয় পয়েন্ট।
আট দলের প্রতিযোগিতায় তালিকার ষষ্ঠ, সপ্তম ও অষ্টমস্থানে থাকা দল তিনটির পয়েন্ট সমান। আসরে এখনো পর্যন্ত মাত্র দুটি করে ম্যাচে জয়ের দেখা পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলস পয়েন্ট তালিকায় যথাক্রমে রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম অবস্থানে।
দল তিনটির মধ্যে মুম্বাই ও দিল্লি সাতটি করে ম্যাচ খেলে ফেললেও কোহলিরা এখনো পর্যন্ত খেলেছে সাতটি ম্যাচ। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান সপ্তমস্থানে। প্রসঙ্গত, পয়েন্ট তালিকার শীর্ষ চারের মধ্যে থাকা চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আসরের কোয়ালিফায়ার পর্ব।