-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে খেলার সময় পায়ে চোট পেয়েছেন গেইল, যে ব্যথা বিলম্বিত ম্যাচটি সম্পন্ন হওয়ার দিন পর্যন্ত বয়ে বেড়াচ্ছিলেন তিনি। ম্যাচের বয়স যখন তিন ওভার, তখন ফাইন লেগে ঠেলে দিয়ে এক রানের জন্য প্রান্ত বদল করেন গেইল ও চার্লস। তখন মেহেদি থ্রো মিস করলে বল গড়িয়ে যায় গেইলের দিকে। এক পর্যায়ে বল গেইলের পায়ের নিচে চলে যায় আর তাতে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার।
চোট পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়েই খেলতে থাকেন গেইল। খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের নামের পাশে যোগ করেন আরো দুই রান। তবে এরপর ক্রিজে থিতু হতে পারেননি বেশি সময়। মেহেদির বলে লং অফের উপর দিয়ে উড়িয়ে খেলতে গেলে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর বৃষ্টির বাগড়ায় খেলা মাঠে আর না গড়ালে ফিল্ডিংয়ে নামতে হয়নি তাকে।
সোমবার রংপুরের কুমিল্লা-বধের ম্যাচেও দেখা মিলল না গেইলের। ফিল্ডিং তো করেনই-নি, নেই দলের উদযাপনেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশা মাশরাফি বিন মুর্তজাকে তাই সাংবাদিকরা প্রশ্ন করে বসলেন গেইলের অবস্থা সম্পর্কে।
পরে জানা যায়, গেইল যে মাঠেই আসেননি। ফাইনাল ম্যাচে গেইল খেলবেন- এমনটি জানিয়ে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘গেইলের একটু ব্যথা আছে। ওভারঅল মনে হচ্ছে না কোনো সমস্যা আছে। কালকে একটু দৌড়াদৌড়ি করলে খেলতে পারবে। হাঁটা-চলাতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না।’
এদিকে গেইল এই ম্যাচে নিষ্প্রভ থাকলেও জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম বড় দুটি ম্যাচজয়ী ইনিংস খেলে গেইলের অভাব পুষিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আগের কয়েকটা সংবাদ সম্মেলনে বলেছি, আমাদের কন্ডিশনে স্বাভাবিক ব্যাটিংটা ওদের জন্য খুব কঠিন। তবে আজকে ওরা যেভাবে খেলেছে, এটা হচ্ছে তাদের ন্যাচারাল গেম। হয়তোবা একটা মিস হিট হলে আউট হয়ে যেতে পারত। আসলে তাদের বিগ হিট করার সামর্থ্য অনেক। প্রতিপক্ষ বোলিংকে দুমড়ে মুচড়ে দেয়ার অস্বাভাবিক ক্ষমতা আছে বলেই তারা এ ধরণের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবার আগে ডাক পায়।'
তিনি আরও বলেন, 'নিজেদের দিনে ওরা যে কোনো দলকে ব্যাপক ধ্বংস করতে পারে। এলিমিনেটরে গেইল একাই করে দিয়েছে। আজকে চার্লসের এমন একটা ইনিংসই একটা দলের জন্য যথেষ্ট হতে পারে। ম্যাককালাম এসে যেভাবে খেলেছে, তাতে আমাদের বড় স্কোর গড়তে সুবিধা হয়েছে।’





