-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিঃ এএফপি[/caption]
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনার সেফাস ঝুওয়াও ও সোলোমন মিরে দলকে ৪৯ রানের ভিত গড়ে দেন। তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ২৬ বলে ২৪ রান করে আশরাফের বলে বোল্ড হন সেফাস ঝুওয়াও। এরপর হ্যামিল্টন মাসাকাদজাকে নিয়ে আরো ৩২ রান যোগ করেন সোলোমন মিরে। এ ৩২ রানের জুটিতে মাসাকাদজার অবদান ছিল মাত্র ২। ৫ বলে ২ রান করে শাদাব খানের শিকার হন তিনি।
এরপর টারিসাই মুসাকান্দাকে নিয়ে হাল ধরেন সোলোমন মিরে। দুজন মিলে গড়েন ৬৪ রানের জুটি। তাদের জুটিতে লড়াকু পুঁজির দিকে এগিয়ে যায় জিম্বাবুয়ে। হুসেইন তালাতের বলে ১৪৬ রানের মাথায় আউট হন মিরে। খেলেন ৬৩ বলে ৯৪ রানের এক দুর্দান্ত ইনিংস। ছয়টি চার ও ছয়টি ছক্কা দিয়ে ইনিংসটিকে সাজান এ জিম্বাবুইয়ান ওপেনার। আর কেউ ঝড় তুলতে না পারলে ১৬২ রান করে থামে জিম্বাবুয়ে। মুসাকান্দা অপরাজিত ছিলেন ২২ বলে ৩৩ রান করে। তার ইনিংসে ছিল চারটি চার। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পান মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাদাব খান এবং হুসেইন তালাত।
রান তাড়া করতে নেমে দলকে ঝড়ো সূচনা এনে দেন দুই পাকিস্তানি ওপেনার। পাওয়ারপ্লে'তে ৫৬ রান সংগ্রহ করেন ফখর জামান ও হারিস সোহেল। ১৫ বলে ১৮ রান করে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন হারিস সোহেল। এরপর ফখর জামানকে সাথে নিয়ে ৩৭ রান যোগ করেন হুসেন তালাত। তাদের জুটি ভাঙেন সোলোমন মিরে। ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে মিরের বলে আউট হন ফখর জামান।
এরপর হুসেইন তালাতকে নিয়ে ৪৩ রান যোগ করেন সরফরাজ আহমেদ। ১ ছক্কায় ৩৫ বলে ৪৪ রান করে তালাত ক্রিসটফার এমপফুর শিকার হন। শেষ ২০ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। শোয়েব মালিককে সাথে নিয়ে পাঁচ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেন অধিনায়ক সরফরাজ। ৬ চারে ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন তিনি। শোয়েব অপরাজিত থাকেন ১২ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৬২/৪, ২০ ওভার
মিরে ৯৪*, মুসাকান্দা ৩৩*, ঝুওয়াও ২৪
আশরাফ ১/২৪, আমির ১/২৫
পাকিস্তান: ১৬৩/৩, ১৯.১ ওভার
ফখর ৪৭, তালাত ৪৪, সরফরাজ ৩৮*
মিরে ১/১৫, ওয়েলিংটন ১/৩০