-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে টস হারা জ্যামাইকা। দলের পক্ষে এদিন বিধ্বংসী এক ইনিংস খেলেন ওপেনার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। নয়টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ১০৩ রানের ঝড়ো এক ইনিংস খেলেন তিনি। ফিলিপসের বিদায়ের পর রস টেলর (২৩ বলে ৩৩) ছাড়া বলার মত রান করতে পারেননি কেউ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।
সেন্ট কিটসের পক্ষে বেন কাটিং দু’টি এবং ফাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট ও তাবরাইজ শামসি একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সেন্ট কিটস। সেই চাপ সামলে বড় লক্ষ্যে ছুটতে থাকা দলকে পথ দেখান অ্যান্টন ডেভচিচ। পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫০ রান করা ডেভচিচের বিদায়ের পর একের পর এক উইকেট পতনে জেগেছিল দলটির হারের শঙ্কা। তবে বেন কাটিংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দলটি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ২ উইকেটে দলের জয় নিশ্চিত করেন ১০ বলে ১৭ রান করা কাটিং।
জ্যামাইকার পক্ষে ওশান থমাস ও ইস সোধি তিনটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
সংক্ষিপ্ত স্কোর
জ্যামাইকা ১৯১/৫ (২০ ওভার); ফিলিপস ১০৩, টেলর ৩৩; কাটিং ৪৫/২, অ্যালেন ২৩/১
সেন্ট কিটস ১৯৩/৮ (২০ ওভার); ডেভচিচ ৫০, গেইল ২৬; সোধি ৩৬/৩, থমাস ৪৩/৩
ফল: সেন্ট কিটস ২ উইকেটে জয়ী।