-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হেরে যাওয়া ম্যাচে সেরা মুহূর্তের অ্যাওয়ার্ড জয় মেনে নেওয়া একটু কঠিনই বটে। যেমনি গিলের 'প্লে অব দ্য টেস্ট' অ্যাওয়ার্ড জয় মানতে পারেননি। সাবেক ডাচ অধিনায়ক পিটার বোরেন। গিলের ক্যাচকে এই খেতাব দেওয়ায় রীতিমত হেসে খুন সাবেক এই ক্রিকেটার।
সোমবার (২৮ জুন) আইসিসি ঘোষণা করে, 'প্লে অব দ্য টেস্ট' অ্যাওয়ার্ড পেয়েছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে রস টেলরকে সাজঘরে ফেরানো গিলের সেই ক্যাচ। মোহাম্মদ শামির বলে কভার অঞ্চলে হাওয়ায় ভেসে ধরেছিলেন অনবদ্য সেই ক্যাচ। সমর্থকরা এই মুহূর্তকে ভোট করেছেন চোখ বুজে।
তবে সেই ঘোষণা সম্বলিত একটি পোস্ট শেয়ার করে টুইটারে বোরেন লিখেছেন, 'লল'; যা সাধারণত 'অনেক বেশি হাসছি'- এমন অর্থ বহন করে। সমর্থকরা বোরেনের কাছে এমন মন্তব্যের ব্যাখ্যা চাইলেও তিনি অবশ্য সরব হননি আর! তবে গিলের ক্যাচকে মূল্যায়িত হতে দেখে বোরেন যে মোটেও সন্তুষ্ট নন, তা স্পষ্ট। ঝাঁজ মেটাতে ভারতীয় সমর্থকদের কেউ কেউ তাকে ব্যাঙ্গ করেছেন।