-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফিক্সিং সংক্রান্ত দুর্নীতির অভিযোগে জয়সাকে বহিস্কার করা হয়েছিল আগেই। এখনো তার সেই বহিস্কারাদেশ বহাল রাখা হয়েছে। আইসিসি জানিয়েছে, তার শাস্তির বিষয়ে শীঘ্রই জানানো হবে।
জয়সার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ এসেছিল দুই বছর আগে। সেই ঘটনায় এবার তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আইসিসির দুর্নীতি বিরোধী ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি। এই তিন ধারা অনুযায়ী, জয়সা নিজে ম্যাচ গড়াপেটা করেছেন অথবা কাউকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছেন অথবা দুর্নীতির প্রস্তাব পেলেও তা গোপন করেছেন অর্থাৎ দুর্নীতি বিরোধী ইউনিটকে অবহিত করেননি।
আরব আমিরাতের টি-টেন লিগে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করে দুই বছর আগেই জয়সাকে বহিস্কার করে আইসিসি। খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে জায়গা পাকা করেছিলেন জয়সা। ২০১৫ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন বোলিং কোচ হিসেবে। তবে সম্ভাবনাময় কোচিং ক্যারিয়ার রীতিমত থমকে গেছে ফিক্সিংয়ের অন্ধকার ছায়ায়।
৪২ বছর বয়সী জয়সা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন এক সময়ের সাড়া জাগানো বাঁহাতি পেসার। খেলোয়াড়ি জীবনে সমৃদ্ধ পরিসংখ্যানের অধিকারী ছিলেন তিনি। আছে ১১৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮৭টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




