-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো দুই বছরের মেয়াদে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হলো মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান 'রবি'। বৃহষ্পতিবার টেন্ডারে 'প্রাণ'কে হারিয়ে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দল, নারী দল ও অনূর্ধ্ব-১৯ দলের টিম স্পন্সরের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হওয়ার জন্য টেন্ডার জমা নেওয়ার শেষ সময় ছিল আজ বিকাল ৪টা পর্যন্ত। টেন্ডার জমা গ্রহণের ঘন্টাখানেকের মধ্যেই নতুন স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসময় রবিকে স্পন্সর হিসেবে পেয়ে বিসিবি খুশি উল্লেখ করে কাজী ইনাম আহমেদ বলেন, ‘আগামী দুই বছরের জন্য রবিই বাংলাদেশ জাতীয় দলের টিম স্পন্সর। লক্ষ্য পূরণ হয়েছে। আমরা খুশি।’
বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরের নাম বিসিবির পক্ষ থেকে জানানো হলেও ঠিক কত টাকার বিনিময়ে প্রাণকে হারিয়ে দায়িত্ব নিজেদের দখলে নিয়েছে 'রবি' তা জানাও হয়নি।
এর আগে বিসিবির বিশ্বস্তসূত্রে জানা যায় বাংলাদেশ দলের স্পন্সর হওয়ার লড়াইয়ে দরপত্র জমা দেয় দেশের শীর্ষস্থানীয় পাঁচটি প্রতিষ্ঠান। যার মধ্যে, রবি ছাড়াও ছিল প্রাণ, গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশের মতো প্রতিষ্ঠান। তবে বাণিজ্যিক প্রতিশ্রুতি বিসিবির কাছে পছন্দ না হওয়ায় দরপত্র জমা নেওয়ার শেষ দিনের আগেই নতুন স্পন্সরের লড়াই থেকে ছিটকে যায় গ্রামীণফোন, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ ও বিকাশ।
উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই ২০১৭ থেকে ২০১৯ ১ জুলাই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে কাজ করবে 'রবি'। তাই বাংলাদেশের সকল বিদেশী সফর ও ঘরের মাঠের খেলায় আবারো বাংলাদেশের জার্সিতে দেখা যাবে 'রবি'র নাম।




