-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আজ দুপুর ৩ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন । এদের বক্তব্য নেবার পর বৈঠকে আলোচনা করা হয়।
এরপর বৈঠক শেষে ইসমাইল বলেন, "আজ দুটি শুনানি ছিল। সিদ্ধান্ত বলব না, আমাদের সুপারিশ, যেটা বোর্ড সভাপতি বরাবর দেব। তিনি অনুমোদন দিলেই এটি কার্যকর হবে। সাব্বিরের শুনানিতে যেটা হয়েছে, ওকে আমরা ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছি।"
জাতীয় দলে আসার পর থেকেই নারী কেলেঙ্কারি, দর্শক পিটানো, উচ্ছৃঙ্খল আচরণে প্রশ্নবিদ্ধ ক্রিকেটার সাব্বির রহমান। নানা সময়ে সাব্বিরের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক পদক্ষেপ নিলেও তাঁর টনক নড়েনি। ঘুরে-ফিরে নেতিবাচক কারণে হয়েছেন সংবাদের শিরোনাম। সাম্প্রতিক সময়ে দর্শকদের হুমকি সাব্বিরের নেতিবাচক কর্মকান্ডের নতুন মাত্রা দিয়েছে।
উইন্ডিজ সফরে টানা ব্যর্থতার সময় সাব্বিরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়। এর মাঝে এক ভক্ত সাব্বিরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই পোস্টে সাব্বিরের অ্যাকাউন্টকে ট্যাগ করেন আরেক ভক্ত। সেই সমালোচনা সহ্য করতে না পেরে ইনবক্সে পোস্ট করা ভক্তকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি দেয়া হয়। যা খুব দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে সাব্বির দাবী করেছিলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।
সাব্বিরের শাস্তি প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, "সম্প্রতি ফেসবুকের একটা বিষয় নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। ও অবশ্য বলছে, এটা হ্যাকড হয়েছিল। এই মুহূর্তে আমরা এটা যাচাই করতে পারছি না। তবে তার সর্বোপরি কার্যকলাপ বিবেচনা করে শাস্তিটা দেওয়া হয়েছে। আগের ঘটনায় সে তো শাস্তি পেয়েছেই। এখন শাস্তিটা এসেছে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ।"
এই শাস্তির পরেও সাব্বির ঠিক না হলে ভবিষ্যতে আরও শাস্তি পাবেন। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক, "ফেসবুকের একটা স্ট্যাটাসের জন্য ছয় মাস শাস্তি আমরা অনেক বড় মনে করছি। ভবিষ্যতে এমন আর কোনো কার্যকলাপ যদি নজরে আসে, তাহলে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে পারে সাব্বির। নিজেকে সংশোধন না করলে বড় শাস্তি সে পাবেই।"