-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার্স ১৮৬ রান সংগ্রহ করে শেন ওয়াটসনের অসাধারণ শতকে। ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিক ব্রিসবেন হিট। ক্রিস লিন চার রান করে ও ব্রেন্ডন ম্যাককুলাম রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান। তিন ওভার শেষে ব্রিসবেন হিটের রান দাঁড়ায় ২ উইকেটে ১০ রান। এমন সময় হঠাৎ করেই স্টেডিয়ামের এক অংশের ফ্ল্যাডলাইট বন্ধ হয়ে যায়। ফলে খেলা সাময়িক পরিত্যক্ত করতে হয়।
কিছুক্ষণ পর লাইট এসে মূহুর্তের মধ্যেই আবারও চলে যায়। তখন সিডনি থান্ডার্স এর কোচ শেন বন্ড ম্যাচ রেফারি ডার্লি হার্পারকে অনুরোধ করেন যে তারা স্পিনার দিয়ে বল করাবে, কোন মতে যেন বাকি দুই ওভার কম আলোতেই খেলা চালিয়ে যাওয়া হয়। কারন নিয়ম অনুযায়ী কোন টি টোয়েন্টি ম্যাচের ফলাফল পাওয়ার জন্য কমপক্ষে পাচ ওভার খেলা হতে হয়। আলোক স্বল্পতার সময় ৩ ওভার খেলা হয়ে গিয়েছিল, আর ২ ওভার খেলা হলেই ডি এল মেথডে ফলাফল পাওয়া যেত।