-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছায়া দলের ক্যাম্পের উইকেট-কন্ডিশন নিয়ে খুশি কোচরা।[/caption]
দক্ষিণ আফ্রিকা কিংবা এশিয়ার বাইরের যেকোনো উইকেটের সাথে ঢাকা-চট্টগ্রামের উইকেটের স্পষ্ট পার্থক্য রয়েছে। তবে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে পেস বান্ধব স্পোর্টিং উইকেটের কিছুটা স্বাদ পাওয়া যায়। প্রোটিয়া সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা তাই ছায়া দলের হয়ে ক্যাম্প করেছেন বগুড়ায়।
ক্যাম্পের শেষ দিনে নির্বাচক ও সাবেক অধিনায়ক বাশার জানালেন, যে উদ্দেশে তারা বগুড়ায় ক্যাম্প আয়োজন করেছিলেন তা সফল হয়েছে।
বাশার বলেন, 'যেহেতু সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর, সেই সফরে কেমন কন্ডিশন মোকাবেলা করতে হতে পারে সেটা মাথায় রেখে এখানে ক্যাম্প করা হয়েছিল। বগুড়ার উইকেট বেশ ভালো, সিমিং ফ্রেন্ডলি উইকেট। এখানে পেস ও বাউন্স থাকে। দক্ষিণ আফ্রিকার মত কন্ডিশন তৈরি করা তো সম্ভব নয়। তবে কিউরেটরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যতদূর সম্ভব কাছাকাছি কন্ডিশন তৈরি করার। সেটা তারা করতে পেরেছেন।'
[caption id="attachment_194027" align="aligncenter" width="800"]
ছায়া দলের ক্যাম্প নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বাশার।[/caption]
ক্যাম্পে পছন্দমত উইকেট পেয়ে খুশি কোচ-খেলোয়াড় সবাই। সেই উচ্ছ্বাস ঠিকরে পড়ল বাশারের কণ্ঠেও। তিনি বলেন, 'আমি খেলোয়াড় ও অফিসিয়াল এখানে যারা আছেন সবার সাথে কথা বলেছি। বিশেষ করে কোচরা খুবই খুশি। তারা সবাই বলেছেন খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। খেলোয়াড়রাও খুব ভালো প্র্যাকটিস করতে পেরেছেন। আমরা যে উদ্দেশে বগুড়াতে এসেছিলাম, আমার মনে হয় সেটা পুরোপুরি সফল হয়েছে।'
বাংলাদেশের পরবর্তী অ্যাওয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে টাইগাররা খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্টও। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর পর টেস্ট দল নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট দল তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




