-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মহামারী করোনভাইরাসের বিস্তার প্রতিরোধে কঠিন সব নিয়মকানুন মেনে চলতে হয়েছে বাংলাদেশ থেকে। তবে আস্তে আস্তে শিথিল হচ্ছে নিয়ম। প্রত্যেকের করোনা পরীক্ষার ফলফল নেগেটিভ আসায় অনুশীলনে ফিরতে আর বাধা নেই বাংলাদেশের। বুধবার প্রথমবারের মতো জিম করেছেন ক্রিকেটাররা। কাল থেকে শুরু হবে অনুশীলন।
বদ্ধ রুম থেকে অনুশীলনে ফেরা নিয়ে মোহাম্মদ মিঠুন বলেন, "এতদিন আমাদের চলাচলে অনেক সীমাবদ্ধতা ছিল। আস্তে আস্তে জিনিসগুলো এখন স্বাভাবিক হচ্ছে। আজকে আমরা জিম করার সুযোগ পেয়েছি। প্রায় এক সপ্তাহ পরে জিম ব্যবহার করতে পেরে ভালো লাগছে।।"
কাল থেকে মাঠে যাওয়ার সুযোগ পাওয়া যাবে- এটি ভেবেই আনন্দিত মিঠুন। তিনি বলেন, "এ ব্যাপারে অনেক বেশি রোমাঞ্চিত। ঘরের ভেতর থাকাটা আসলেই কষ্টকর। এখানে খুব একটা কিছু করার নাই ঘরের ভেতর থেকে। তাছাড়া আমরা একটা সিরিজ খেলতে এসেছি। আমরা কালকে থেকে মাঠে যেতে পারব- এটা ভাবতেই আলাদা ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ, আমরা কাল যখন ক্রিকেট অনুশীলনে ফিরব তখন আস্তে আস্তে আমরা সব কিছু মানিয়ে নিতে পারব।"
আগামী ২০ মার্চ মাঠে নামবে দুই দল। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।