-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অ্যান্টিগায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শুরুতে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১০২ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দারুণভাগে ঘুরে দাঁড়ায় এবং জমে ওঠে ম্যাচ। এক পর্যায়ে হারের শঙ্কা জেগেছিল ওয়েস্ট ইন্ডিজেরই। তবে বনার ও মেয়ার্সের কল্যাণে সেই চিন্তা করতে হয়নি।
জেসন হোল্ডার ও কেমার রোচের বোলিং তোপে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল কেবল ১৬৯ রানে। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেছিলেন লাহিরু থিরিমান্নে। হোল্ডার ৫টি ও রোচ ৩টি উইকেট নিয়েছিলেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৭১ রান। সর্বোচ্চ ৬১ রান করেছিলেন রাহকীম কর্নওয়াল। সুরাঙ্গা লাকমল নিয়েছিলেন ৫টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দেয় শ্রীলঙ্কা। অভিষিক্ত পাথুম নিশাঙ্কা করেন সেঞ্চুরি (১০৩)। ওসাদা ফার্নান্দো ৯১ ও নিরোশান ডিকভেলা ৯৬ রানে আউট হন। লাহিরু থিরিমান্নে করেন ৭৬ রান। শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪৭৬ রান। ওয়েস্ট ইন্ডিজকে ৩৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে চতুর্থ দিন বিকালেই জন ক্যাম্পবেলকে সাজঘরে পাঠিয়ে দেয় শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিন সকালে ক্রেইগ ব্রাথওয়েটকে বোল্ড করেন লাসিথ এম্বুলডেনিয়া। তারপরেই জুটি গড়েন বনার ও মেয়ার্স। তাদের জুটিতে আসে ১০৫ রান। ১১৩ বলে ৫২ রান করা মেয়ার্সকে শিকার করে এই জুটি ভাঙেন এম্বুলডেনিয়া। জার্মেইন ব্ল্যাকউডকে বোল্ড করেন বিশ্ব ফার্নান্দো। হোল্ডারকে নিয়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন বনার। ১২৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন ব্রাথওয়েট।
২৭৪ বলে ১১৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বনার। হোল্ডার অপরাজিত ছিলেন ৪৮ বলে ১৮ রানে। ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪ উইকেটে ২৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলঙ্কা ১৬৯/১০ (প্রথম ইনিংস)
থিরিমান্নে ৭০, ডিকভেলা ৩২;
হোল্ডার ৫/২৭, রোচ ৩/৪৩।
ওয়েস্ট ইন্ডিজ ২৭১/১০ (প্রথম ইনিংস)
কর্নওয়াল ৬১, জসুয়া ৪৬, ক্যাম্পবেল ৪২;
লাকমল ৫/৪৭, বিশ্ব ২/৫২, চামিরা ২/৭১।
শ্রীলঙ্কা ৪৭৬/১০ (দ্বিতীয় ইনিংস)
নিশাঙ্কা ১০৩, ডিকভেলা ৯৬, ওসাদা ৯১, থিরিমান্নে ৭৬, ডি সিলভা ৫০;
রোচ ৩/৭৪, কর্নওয়াল ৩/১৩৭, মেয়ার্স ২/২৪।
ওয়েস্ট ইন্ডিজ ২৩৬/৪ (দ্বিতীয় ইনিংস)
বনার ১১৩*, মেয়ার্স ৫২, হোল্ডার ১৮;
এম্বুলডেনিয়া ২/৬২, বিশ্ব ২/৭৩।
ম্যাচ ড্র।




