-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশজুড়ে চলছে ভয়াবহ বন্যা। উত্তরবঙ্গ তো বটেই, অন্যান্য অনেক নিচু এলাকাও এখন বিরাজ করছে পানির নিচে। আর এতে সীমাহীন কষ্টের মুখোমুখি হচ্ছে ঐ এলাকার অধিবাসীরা।
দেশের এমন অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলায় এখন প্রয়োজন বন্যার্তদের সহায়তায় সবার এগিয়ে আসা। আর সেই বোধ থেকেই আসন্ন
মঙ্গলবার দুপুরের পর রাজধানীর কল্যাণপুরের অ্যাকমি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের জরুরী এক সভা। ঐ সভাতেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত সবাই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট বাজেট দেশের বন্যাপীড়িত মানুষদের সাহায্যার্থে ব্যয় করায় সম্মতি প্রকাশ করেন।
এরই প্রেক্ষিতে আগামী শুক্রবার সিরাজগঞ্জে বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে।
এদিকে, আগামী ২রা নভেম্বর থেকে বিপিএলের পর্দা উঠার কথা থাকলেও শোনা যাচ্ছে তা একদিন পিছিয়ে ৩ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসরের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে দেশ-বিদেশের অনেক তারকার সমাগম ঘটারও কথা ছিল। তবে দেশের ক্রান্তিলগ্নে এমন বিলাসী সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিপিএলের আয়োজক বিসিবি। আর সংস্থাটির এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন দল-মত নির্বিশেষে সকলেই।