-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন আফতাব। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্তানদের নিয়ে বাড়ির ছাদে গিয়েছিলেন আফতাব। সেখানেই ছাদের লাগোয়া বরই গাছের কাঁটা বিঁধে যায় চোখে। মানবশরীরের স্পর্শকাতর অঙ্গ চোখ, কাঁটার আঘাত সহ্য করা চাট্টিখানি কথা নয়। দ্রুতই আফতাবকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার লেগেছে তার চোখে।
বর্তমানে বিশ্রামে রয়েছেন আফতাব। দুর্ঘটনার কথা নিশ্চিত করে তার স্ত্রী জানিয়েছেন, অন্তত সপ্তাহখানেক সময় লাগবেই সেরে উঠতে। পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে এই আঘাত সারাতে মাসখানেক সময়ও লাগতে পারে আফতাবের।
বুধবার (২৮ অক্টোবর) মুঠোফোনে আফতাবপত্নী বিডিক্রিকটাইমকে বলেন, 'ছাদে বরই গাছের কাঁটা লেগে চোখে ব্যথা পেয়েছে। চোখে কাঁটা ঢুকে গিয়েছিল। গতকাল বাচ্চাদের নিয়ে ছাদে খেলছিল, হঠাৎ করেই বরই গাছের কাঁটা ঢুকে যায়। এখন আলহামদুলিল্লাহ্ ভালো আছে। অস্ত্রোপচার করে কাঁটা বের করা হয়েছে, বিশ্রামে আছে। আল্লাহর রহমতে এখন ভালো আছে।'
তিনি জানান, বেপরোয়াভাবে আঘাত পেলেও আফতাবের চোখের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। অস্ত্রোপচার-পরবর্তী বিশ্রাম শেষে পুরোপুরিই সেরে উঠবেন আফতাব।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 