-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সোমবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনেটর খেলতে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। ম্যাচে সুমন খান আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি দুইবার অসন্তোষ প্রকাশ করার দায়ে এ শাস্তি দেওয়া হয়েছে। ১৬তম ওভারে এ পেসারের বলে আম্পায়ার দুইটি ওয়াইড বলের সিদ্ধান্ত দিলে সেগুলো মেনে নিতে পারেননি সুমন। সেই সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ পায় তার আচরণে।
সুমন শাস্তি মেনে নেওয়ায় তার বিপক্ষে কোনো শুনানির প্রয়োজন হয়নি। সুমন কোড অব কনডাক্টের লেভেল ১ ভঙ্গের আয়ে শাস্তি পেয়েছেন। এ ধারা ভঙ্গ করার ন্যূনতম শাস্তি হল আনুষ্ঠানিকভাবে সতর্ক করা এবং সর্বোচ্চ শাস্তি হল ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি বা দুইটি ডিমেরিট পয়েন্ট।
একই ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুণতে হয়েছে বেক্সিমকো ঢাকার দলনেতা মুশফিকুর রহিমকে। ফিল্ডিংয়ের সময় সতীর্থ নাসুম আহমেদের সাথে দুবার তার হালকা সংঘর্ষ। দুইবারই মেজাজ হারিয়ে নাসুম আহমেদদেকে মারতে উদ্যত হয়েছিলেন তিনি। যদিও আজ নিজের অফিশিয়াল ফেইসবুক পাতায় নাসুম আহমেদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান এবং ভক্তদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন।
এ ঘটনায় মুশফিকুর রহিমকেও ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরট পয়েন্টও।
বঙ্গবন্ধু টি-২০ কাপে এলিমিনেটরে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে বেক্সিমকো ঢাকা। সেখানে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হেরে টুর্নামেন্ট ঠেকে বিদায় নিয়েছে বেক্সিমকো ঢাকা। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।