-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃষ্টির কারণে গত ২ দিন কম ধকল যায়নি কার্ডিফের সোফিয়া গার্ডেনসের উপর। সেই ব্যাপারটিকে সুবিধায় পরিণত করতে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিলেন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে খানিক দেরি হল। ২ বল করতেই আবারো বৃষ্টির আগমন!
মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাওয়ার-প্লে থেকে ভারত সংগ্রহ করে মাত্র ৩৪ রান, তাও একটি উইকেট হারিয়ে। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে মুস্তাফিজুর রহমানের সুইং মিস করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। দলীয় ৫ রানে দলের প্রথম উইকেটের পতনে পরিণত হওয়ার আগে ৯ বলের মোকাবেলায় ধাওয়ানের ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
দলীয় রান ৫০ স্পর্শ করার সাথে সাথেই ২০১১ বিশ্বকাপজয়ীরা হারায় দ্বিতীয় উইকেট। রুবেল হোসেনের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৪২ বলের মোকাবেলায় মাত্র ১৯ রান করেন তিনি। এরপর লোকেশ রাহুলের সাথে প্রতিরোধ গড়ার চেষ্টা করে যান বিরাট কোহলি।
একসময় দুজনই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন। যদিও অর্ধ-শতকের খুব কাছে গিয়ে সাজঘরের পথ ধরতে হয় ভারতীয় অধিনায়ক কোহলিকে। ৪৬ বলে ৫টি চার হাঁকানো কোহলি ব্যক্তিগত ৪৭ ও দলীয় ৮৩ রানের মাথায়
মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গে নিয়ে লোকেশ রাহুল খেলতে থাকেন ঠাণ্ডা মাথায়। তাদের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ হারায় ভালো বোলিংয়ের ছন্দ।
ঝড়ো ব্যাটিংয়ে দারুণ এক শতক নিশ্চিত করার পর থামেন রাহুল। ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ১০৮ রান করা রাহুল নিজের মোকাবেলা করা ৯৯তম বলে সাব্বির রহমানের বলে বোল্ড হয়ে যান। এরপর ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন অভিজ্ঞ ব্যাটসম্যান ধোনি।
রাহুলের মত ধোনিও তুলে নেন শতক। তবে তার আগে বিদায় নেন পান্ডিয়া। মাত্র ১১ বলে ২১ রান করা পান্ডিয়া সাকিবের পঞ্চম ওভারে চড়াও হলেও উইকেট হারান সাব্বির রহমানের হাতে তালুবন্দী হয়ে। পান্ডিয়া আউট হওয়ার পরের ওভারেই ধোনি তুলে নেন বিধ্বংসী শতক। যদিও ৪৬তম ওভারে সাব্বিরের বলে তার ক্যাচ হাতছাড়া করেছেন লিটন। 'জীবন' পেয়ে মাত্র ৭৩ বলের মোকাবেলায় ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে শতক পূর্ণ করে ধোনি।
সেই ধোনি থামেন ৭৮ বলে ১১৩ রান করে, সাকিবের দ্বিতীয় শিকার হিসেবে ইনিংসের শেষ ওভারে বোল্ড হয়ে।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারানো ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫৯ রান।
প্রস্তুতি ম্যাচের সুযোগ কাজে লাগিয়ে এদিন বল হাতে নিয়েছেন ৮ জন বাংলাদেশি বোলার। তাতে মাশরাফি-মুস্তাফিজ-সাইফউদ্দিন ছাড়া বেশিরভাগই ছিলেন খরুচে। রুবেল ও সাকিব দলের পক্ষে দুটি এবং মুস্তাফিজ, সাইফউদ্দিন ও সাব্বির একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
ভারত ৩৫৯/৭ (৫০ ওভার)
ধোনি ১১৩, রাহুল ১০৮, কোহলি ৪৭
সাকিব ৫৮/২, রুবেল ৬২/২, সাইফউদ্দিন ২৭/১
জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬০ রান।





