-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টস জিতে সফরকারীদের ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানান স্বাগতিক কাপ্তান লরা ডিলানি। আগের দুই ম্যাচেই আগে ব্যাট করে হেরেছে আইরিশরা। ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। ৪৭ রানের উদ্বোধনী জুটি আসে দুই ওপেনারের কাছ থেকে মাত্র সাত ওভারে। ২৭ বলে পাঁচ চারে ৩০ রান করে স্টাম্পিং এর ফাঁদে পড়ে আউট হন উইকেটরক্ষক শামীমা। এরপর আয়েশা রহমানের সাথে ৩০ রানের জুটি গড়েন সর্বোচ্চ স্কোর করা ফারজানা। ২৬ বলে ২৭ করে রান আউটে কাটা পড়েন আয়েশা।
একপাশ আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ফারজানা হক। নিগার সুলতানার সাথে জমে নি জুটিটা। ১৩ বলে আট রান করে সাজঘরে ফেরেন নিগার। অন্যদিকে ঠিকই নিজের অর্ধশতক তুলে নেন মারকুটে ফারজানা। ৩৯ বলে ৫০ তুলে নেন এই ব্যাটার।
সানজিদা ইসলাম নেমেও ব্যাট চালান। সেই সাথে ব্যাট চালান ক্রিজে সেট হয়ে থাকা ফারজানাও। ৪৭ বলে দুই ছয় আর ছয় চারে ৬৬ রানে অপরাজিত থাকেন ফারজানা। সানজিদা করেন ৬ বলে নয় রান। শেষদিকে নেমে দুই বলে তিন করেন ফাহিমা খাতুন।
শেষ তিন ওভারে বাংলাদেশ তোলে রান ৩৬ রান। বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় তিন উইকেটে ১৫১ রান, যা এই সিরিজের সর্বোচ্চ।
আয়াল্যান্ডের হয়ে রিচার্ডসন ও মেটকাফ একটি করে উইকেট নেন।
ম্যাচটির বল বাই বল লাইভ স্কোরকার্ড-