-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
যদিও বাংলাদেশের সেই প্রস্তাবে রাজি হননি কারস্টেন। কিন্তু এবার ভারত নারী দলের কোচ হওয়ার জন্য তিনি নিজ থেকেই আগ্রহ প্রকাশ করেছেন।
বিতর্কে জড়িয়ে কয়েকদিন আগে চাকরি হারিয়েছেন ভারত নারী দলের কোচ ও পুরুষ দলের সাবেক ক্রিকেটার রমেশ পাওয়ার। নারী দলের নতুন কোচ নিয়োগের জন্য আবেদনের সুযোগ খুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে দেরি করেননি কারস্টেন। মিতালী রাজ-হারমানপ্রীত কৌরদের কোচ হওয়ার জন্য অনতিবিলম্বে আবেদন করেছেন এই হাই প্রোফাইল কোচ।
শুধু কারস্টেনই নন, ভারত নারী দলের কোচ হতে আগ্রহীদের তালিকায় রয়েছে আরও কজন বড় নামধারী ব্যক্তি। মনোজ প্রভাকর, হার্শেল গিবস, দিমিত্রি মাসকারেনহাসের মত পরিচিত ক্রিকেট ব্যক্তিত্বও নেমেছেন ভারত নারী দলের কোচ হওয়ার দৌড়ে। তবে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে পুরুষ ইভেন্টের মূল বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন কোচ কারস্টেনের আবেদনে।
বাংলাদেশের কোচ হিসেবে কাজ না করলেও নতুন কোচ বাছাইয়ে তার অবদান ছিল। তার প্রস্তাবেই ইংলিশ কোচ স্টিভ রোডস বাংলাদেশের কোচ হিসেবে কাজ করতে আগ্রহী হন, শেষপর্যন্ত কারস্টেনের পছন্দকেই বেছে নেয় বিসিবি। অবশ্য পছন্দ করাই স্বাভাবিক, আনুষ্ঠানিকভাবেই যে বাংলাদেশের কোচ বাছাইয়ের দায়িত্ব পেয়েছিলেন কারস্টেন!
ভারতের হয়ে ২০১১ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জেতেন গ্যারি কারস্টেন। তার অধীনে কোচিং করেই বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনিরা শচীন টেন্ডুলকারকে এনে দেন বিশ্বকাপের স্বাদ। বিশ্বকাপ জয়ের পরপরই ভারতের দায়িত্ব ছাড়েন তিনি। এরপর কাজ করেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়েই।
সেই পদ থেকেও অব্যাহতি নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এবং ক্লাবভিত্তিক টি-২০ আসরগুলোতে কোচিং করছিলেন চুটিয়ে। কদিন আগে ছেড়ে দেন সেই দায়িত্বও।