-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইকেট হাতে থাকায় পিচের সুবিধা কাজে লাগিয়ে বড় স্কোরই করতে চাইবে বাংলাদেশ। তবে লঙ্কানদের লক্ষ্য বাংলাদেশকে পাঁচশ রানের মধ্যে আটকে রাখা।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা বলেন, 'বড় দুটি উইকেট ছিল। আগামী সকালের প্রথম ওভার থেকেই আমাদের ভালো শুরু করতে হবে, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে হবে। তাদের পাঁচশো রানের মধ্যে আটকে রাখতে চাই।'
স্পিন নির্ভর উইকেট হওয়ার কথা থাকলেও টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরাই। সামারাবীরাও বুঝতে পারছেন না উইকেটের আচরণ, 'উইকেট সম্পর্কে বলা কঠিন, কারণ আমরা এখনও ব্যাটিং করিনি। ব্যাট করার পর বলা যাবে পিচ কেমন আচরণ করছে। তবে আমার মনে হচ্ছে এটি ব্যাটিংয়ের জন্য ভালো একটি পিচ।'
লঙ্কান বোলিংকে তুলোধুনো করে দ্রুত রান নেওয়া বাংলাদেশি ব্যাটসম্যানদের প্রশংসাও ঝরল সফরকারীদের ব্যাটিং কোচের কণ্ঠে, 'তারা অসাধারণ ব্যাট করেছে। বিশেষ করে মুমিনুল। স্পিনের বিরুদ্ধে তার পারফরমেন্স বেশ ভালো। বোলারদের জন্য এটি কঠিন দিন ছিল। আমাদের এর চেয়েও ভালো বোলিং করা উচিত ছিল। উইকেট ফ্ল্যাট কি না সেটি আমাদের প্রথম ইনিংসের পর বুঝতে পারবো।'
কয়েক মাস আগে সামারাবীরা ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। তখন কাছ থেকে দেখেছেন মুমিনুলকে। এবার সেই মুমিনুলই তার দলের বাধা হয়ে দাঁড়িয়েছেন।
মুমিনুল প্রসঙ্গে তিনি বলেন, 'মুমিনুল আক্রমণাত্মক ব্যাট করেছে। আগে যখন সে খেলেছে, 