-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পাঁচ উইকেট শিকারের পর বুক ফুলিয়ে মাঠ ছাড়ছেন বোল্ট।[/caption]
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগাররা স্পষ্টত আছে হারের শঙ্কায়। কিউইদের ৫২১ রানে ঘোষণা করা ইনিংসের জবাবে দ্বিতীয় দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১২৬ রানে। ম্যাচ বাঁচানো তো কঠিনই বটে, ইনিংস হার এড়ানোও এখন বাংলাদেশের জন্য দক্ষযজ্ঞের সমতুল্য।
বাংলাদেশের এমন দশায় যার ভূমিকা, সেই ট্রেন্ট বোল্ট বলছেন- দুই টেস্টে পারফরম্যান্সের এমন অদলবদলই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। তিনি বলেন, 'এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। ভিন্ন ভেন্যুতে ভিন্ন চিত্র এসেছে। উইকেটের ঘাস ও বাতাস এতে ভূমিকা রেখেছে। আমার মনে হয় শুরুতেই কয়েকটা উইকেট তুলে ফেলা টোন সেট করে দেয়, চাপটা ওদের দিকেই থেকে যায়।'
[caption id="attachment_187479" align="aligncenter" width="800"]
সহজ পরিকল্পনা বাস্তবায়ন করেই সফল বোল্ট।[/caption]
নিউজিল্যান্ড খুব স্বাভাবিক পরিকল্পনা দিয়েই ঘায়েল করেছে বাংলাদেশকে। টাইগারদের কীভাবে ঘায়েল করলেন তা জানিয়ে বোল্ট বলেন, 'আমরা যেটা বলেছিলাম সেটাই করতে পেরেছি। সাধারণ ব্যাপারই করেছি, ওদের সামনের পায়ে খেলতে দেওয়া।'
বোল্ট মনে করছেন, তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করতে গিয়েও ফের বিপাকে পড়বে বাংলাদেশ। হোম গ্রাউন্ডের উইকেট নিয়ে তার অভিমত, 'উইকেট কিছুটা ক্ষত তৈরি করছে। সকাল বেলা নতুন বল হাতে খুবই সুন্দর পরিস্থিতি হওয়ার কথা। আমার মনে হয় এটা ভেবেই তাদের রাত কাটবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 