-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ এক ঝাঁক সিনিয়র ক্রিকেটার সফরে আসেননি। টেস্ট সিরিজের নেতৃত্বে ছিলেন ক্রেইগ ব্রাথওয়েট। এ নিয়ে শুরুতে মরাকান্না জুড়ে দিয়েও বাংলাদেশের মাঠের পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকেই মনে হয়েছে হোল্ডারদের চেয়েও শক্তিশালী। সিরিজ শেষে জয়ী অধিনায়ক জানালেন তাদের সাফল্যের রহস্য।
ব্রাথওয়েট বলেন, 'এটা খুব স্বস্তির। আমরা জানতাম আমাদের কী কী মোকাবেলা করতে হবে। করোনার এই কঠিন সময়টায়ও আমাদের পরিকল্পনা ছিল ব্যাটিং-বোলিং নিয়ে। এই ফলাফল ওয়েস্ট ইন্ডিজের মেধার পরিচয় দেয়। কখনোই ভাবিনি এটা দ্বিতীয় সারির দল।'
নিজের দলের প্রতি ব্রাথওয়েটের বিশ্বাস ছিল সিরিজ শুরুর আগে, সেই বিশ্বাস আরও পোক্ত হল মনে রাখার মত এক সিরিজ জয়ের পর। তিনি বলেন, 'এটা প্রমাণ করল আমাদের ভালো ভালো ক্রিকেটার আছে, এমনকি অনূর্ধ্ব-১৯ পর্যায়েও। এখানে তারা একটি বিশ্বকাপও জিতেছে কয়েক বছর আগে।'
'বাংলাদেশ ভালো খেলেছে। কিছু কিছু সময় তাদের চেয়ে আমরা ভালো করেছি, এজন্য ছেলেদের কৃতিত্ব দিতে হবে। বনার, মেয়ার্স ও ডা সিলভা সিরিজে দুর্দান্ত খেলেছে। সিরিজ শুরুর আগেই আমি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম আর তা সিরিজ চলাকালেও। জয়ের মূল বিষয় হল শৃঙ্খলা। ঢাকা টেস্টে আমরা ১৭টি ক্যাচ ধরেছি। আশা করি দল হিসেবে ভালো করার ধারাবাহিকতা ধরে রাখব।'- বলেন ব্রাথওয়েট।