-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে পূর্ণ করে ফেলেছিল ক্যারিবীয়রা। সেই পরাজয়ের পর অনেকবার প্রশ্ন উঠেছে- বাংলাদেশ ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে থেমে যাওয়া যৌক্তিক ছিল কি না। এতসব প্রশ্ন ঢাকা টেস্টে ওঠার সুযোগ নেই। কারণ এই ম্যাচে বাংলাদেশই চতুর্থ ইনিংসে ব্যাট করবে।
তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ঝুঁকি নিতে চায় না। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এখনো বাকি আছে দুই দিন। চতুর্থ দিন সম্ভব হলে পুরোভাগই ব্যাটিং করতে চায় সফরকারী দল। তাতে বাংলাদেশে অন্ততপক্ষে ৪০০ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার কথা জানালেন দলটির স্পিন বোলিং অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল।
কর্নওয়ালের দৃষ্টিতে, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা তার দলের হাতেই আছে ম্যাচের নাটাই। তিনি বলেন, 'আমার মনে হয় আমরা চালকের আসনে আছি। কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ঘণ্টায় ভালো ব্যাট করতে হবে আমাদের। লাঞ্চ বিরতি পর্যন্ত ভালো অবস্থানে থাকতে হবে, তাহলে বাংলাদেশকে শক্ত লক্ষ্য ছুঁড়ে দিতে পারব।'
বাংলাদেশকে কত রানের লক্ষ্য ছুঁড়ে দিতে চান, এমন প্রশ্নের জবাবে কর্নওয়াল জানান, 'দিনশেষে ৪০০ রানের মত বা তারও বেশি রান ছুঁড়ে দিতে পারলে স্বস্তিতে থাকতে পারি।'
তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৫৪ রানের। দ্বিতীয় ইনিংসে ৪১ রান জড়ো করতেই অবশ্য ৩ উইকেট হারিয়েছে দলটি।