-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
উইকেট শিকারের পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন। ছবি: এসিসি[/caption]
এ মুহূর্তে ৪৫ বল থেকে ৪৪ রান করা মেন্ডিসের সাথে জুটি বেঁধেছেন আশেলা গুনারত্নে। এ দুজনার ব্যাটেই জয়ের লক্ষ্যে লড়ছে স্বাগতিকরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৬১ রান। জয়ের জন্য ৯৬ বলে দলটির প্রয়োজন আরও ৭৭ রান। পক্ষান্তরে বাংলাদেশের প্রয়োজন ৫টি উইকেট।
এর আগে কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায় স্বাগতিক লঙ্কান দলের অধিনায়ক। আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে মিজানুর রহমানের পর ইয়াসির আলির অর্ধশতকে চড়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।
দলের পক্ষে ৯৫ বলে সর্বোচ্চ ৭২ রান আসে মিজানুরের ব্যাট থেকে। রান আউটের ফাঁদে পড়ার আগে ৭ চার ও ১ ছক্কায় এ রান করেন তিনি। তাছাড়া দলের পক্ষে অর্ধশতক হাঁকানো আরেক ব্যাটসম্যান ইয়াসির আলি করেন মূল্যবান ৬৬ রান। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ৩ চার ও ১ ছক্কার সাহায্যে ৭২ বল থেকে এ রান করেন তিনি। মূলত তার এ সংগ্রহে ভর করেই শেষ দিকে লড়াকু এ পুঁজির দেখা পায় বাংলাদেশ।
টাইগারদের নির্ধারিত৫০ ওভার ব্যাট করতে না দেওয়ার দিন লঙ্কান বোলারদের মধ্যে ৮ ওভার বল করে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন করুনারত্নে। তাছাড়া ফার্নান্দো ৫০ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ: ২৩৭/১০ (৪৯.১ ওভার)
মিজানুর ৭২(৯৫), জাকির ১(৪), শান্ত ১০(২৩), সোহান ৮(৮), মোসাদ্দেক ৩৯(৫৭), ইয়াসির ৬৬(৭২), আফিফ ১৪(১৯), নাঈম ৫(৫), শফিউল ৬(৫), শরিফুল ১(৩)*, তানভির ১(৪); করুনারত্নে ৮-০-৩১-৩।