-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে কেন বাংলাদেশের এই ব্যর্থতা? লঙ্কান ক্রিকেটার নিরোশান ডিকওয়েলার দৃষ্টিতে, ইতিবাচক মানসিকতার অভাবই বাংলাদেশকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে।
তিনি বলেন, 'আসলে ওরা (বাংলাদেশ) একটা নেতিবাচক মানসিকতার জায়গায় চলে গিয়েছিল। চাইছিল উইকেট বাঁচাতে আর বল ঠেকিয়ে যেতে। আমার কাছে মনে হয়, এই উইকেটে এভাবে ব্যাট করা যাবে না। বল পিচের এবড়োখেবড়ো অংশে পড়েই ঘুরছে। এখানে খেলার সেরা উপায় হচ্ছে ইতিবাচক ক্রিকেট খেলা।'
টেস্ট শুরুর আগে অনেকেই পিচ স্পিন বান্ধব হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে শেষমেশ নিজেদের প্রথম ইনিংসে রান পেয়েছেন দুই দলের ব্যাটসম্যানরাই। ডিকওয়েলার তাই দ্বিধা নেই একে 'ব্যাটিং উইকেট' আখ্যা দিতে, '১০০ ভাগ সন্তুষ্টি নিয়ে বলা যায় (ব্যাটিং উইকেট)। আমরা তো চেয়েছিলাম ড্রেসিংরুমেই বসে থেকে দুই দিন ধরে দুই সতীথের্র (কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা) ব্যাটিং দেখি। দুটো দিন দারুণ গেছে আমাদের। আমরা বন্ধুদের ব্যাট করাটা উপভোগ করেছি। কুশল আর ধনঞ্জয়া, এই দুজন যে মানসিকতা নিয়ে ব্যাট করেছে, সেটা অনুকরণীয়। শেষ বেলায় কিছু রান করতে পেরে আমিও খুশি।'
ব্যাটিং বান্ধব উইকেটে ডিকওয়েলা নিজেও গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। তবে সেটি করতে না পারায় আক্ষেপ তার কণ্ঠে, 'আরো একবার শতরান করার সম্ভাবনা জাগিয়েও হলো না। এমনটা বেশ কয়েকবার হলো আমার সঙ্গে। শুরুটা পেয়েও শতরানে পৌঁছাতে পারিনি (টেস্টে সর্বোচ্চ রান ৮৩)। সুইপ আর রিভার্স সুইপেই আমার দক্ষতা বেশি, ওভাবেই রান করছিলাম। বাংলাদেশের বোলাররাও পিচের এবড়োখেবড়ো অংশে বল বেশি ফেলছিল। তবে মনে হয় খুব একটা খারাপ করিনি।'