-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১২ সালের পর টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রথমবারের মতো আসছে ১৫ই নভেম্বর বাংলাদেশ সফরে আসবে সফরকারী উইন্ডিজ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের সাথে লড়বে সফরকারীরা।
বুধবার উইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী দু'ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দু'দলের মধ্যকার লড়াইটি। টেস্ট সিরিজ শুরুর আগে ১৮ ও ১৯ নভেম্বর দু'দিনের একটি প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে লড়বে সফরকারীরা। এরপর ২২-২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।
সিরিজের প্রথম ম্যাচ শেষে ঢাকায় ফেরার তিন্দিন বিরতির পর ৩০ নভেম্বর থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দু'দলের মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
টেস্ট সিরিজ শেষে ৬ ডিসেম্বর একমাত্র ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে লড়বে সফরকারীরা। এরপর ৯ ও ১১ ডিসেম্বর সফরকারী ও স্বাগতিক দলের মধ্যকার দিবা-রাত্রির দুটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেটে। সিরিজের প্রথম দুটি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের শেষ ম্যাচ খেলতে ১২ ডিসেম্বর সিলেটে যাত্রা করবে দল দুটো। অতঃপর সেখানে ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে পরস্পরের মোকাবেলায় মাঠে নামবে দল দুটো।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ১৭ ডিসেম্বর দু'দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর দলগুলো আবারও ঢাকায় ফেরত আসবে। এবং ঢাকায় ফেরার পর ২০ ও ২২ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি দিবারাত্রির লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে।
পূর্ণাঙ্গ সিরিজ শেষে ২৩ ডিসেম্বর নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে সফরকারী উইন্ডিজ ক্রিকেট দল।
এক নজরে উইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি ২০১৮-
তারিখ ম্যাচ ভেন্যু
১৮-১৯ নভেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচ এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
২২-২৬ নভেম্বর প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩০-৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৬ ডিসেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচ ফতুল্লা/বিকেএসপি
৯ ডিসেম্বর প্রথম একদিনের ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১১ ডিসেম্বর দ্বিতীয় একদিনের ম্যাচ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৪ ডিসেম্বর তৃতীয় একদিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২০ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা





